টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্য নিয়ে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দ. আফ্রিকা

bcv24 ডেস্ক    ০৯:১৭ পিএম, ২০১৯-০৬-১৮    643


টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্য নিয়ে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দ. আফ্রিকা

টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্য নিয়ে চলতি বিশ্বকাপের ২৫তম ম্যাচে আজ বার্মিংহামের এজবাস্টনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পঞ্চম হলেও দক্ষিণ আফ্রিকার এটি হবে ষষ্ঠ ম্যাচ। বিশ্বকাপের গত আসরের সেমিফাইনালে কিউইদের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল প্রোটিয়াদের। তাই গতবারের প্রতিশোধ তথা এবারের টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের কোন বিকল্প নেই।

পরাজয়ের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার। নিজেদের প্রথম তিন ম্যাচেই ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের কাছে পরাজিত হয় তারা। একমাত্র আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের মুখ দেখেছে প্রোটিয়ারা। পক্ষান্তরে নিউজিল্যান্ড নক আউট পর্বে নাম লেখাতে অনেকটাই এগিয়ে গেছে। কেন উইলিয়ামসন এ পর্যন্ত দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং চলতি ২০১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত তারা কোন ম্যাচে হারেনি।

মাঠের খারাপ পারফরমেন্স ছাড়াও বেশ কয়েকটি ইনজুরির সাথে লড়াই করতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। ইনজুরির কারণে তাদের সেরা পেসার ডেল স্টেইন ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আরেক পেসার লুঙ্গি এনগিডিও ইনজুরির কারণে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে খেলতে পারেননি।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আগ মুহূর্তে দক্ষিণ আফ্রিকার জন্য সুখবর হচ্ছে এনগিডিকে পুরোপুরি ফিট ঘোষনা করা হয়েছে। আজ ম্যাচে খেলছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের পর ডু প্লেসিস বলেন,‘ আশা করছি দলের প্রত্যেকের আত্মবিশ্বাস বাড়াতে এটা সত্যিই সহায়ক হবে। সকলেই বুঝতে পারছে তাদের ওপর চাপ কতটা বেড়ে গেছে। এখন সামনের সব ম্যাচই আমাদের জিততে হবে।’

বিশ্বকাপ আশা টিকিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বোলারদের জ¦লে উঠতে হবে।

এজবাস্টনের টার্নিং উইকেটে দলটির অনেক কিছুই নির্ভর করবে অভিজ্ঞ স্পিনার ইমরান তাহিরের ওপর। আফগানিস্তানকে ধ্বংস করে দেয়ার আগে ইংল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচেই দুটি করে উইকেট নিয়েছেন তিনি। প্রোটিয়ারা যতটুকুই করেছে তাতে বেশি অবদান রেখেছে ব্যাটিং লাইনআপ। মূলত আগের ম্যাচে শেষ পর্যন্ত জ¦লে উঠেছেন ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক।

এ জুটি ছাড়াও ডু প্লেসিসকে সামাল দিতে হবে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের নেতৃত্বাধীন পেস আক্রমনকে।

তবে স্পিনের বিপক্ষে প্রোটিয়াদের দুর্বলতার রেকর্ড এবং এজবাস্টনের উইকেট বিবেচনায় কিউইরা লেগ স্পিনার ইশ সোধির সঙ্গে নির্ভরযোগ্য মিচেল স্যান্টনারকে সেরা একাদশে বিবেচনা করতে পারে।

নিউজিল্যান্ডের রয়েছে নিখাদ ব্যাটিং ইউনিট। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে দলকে টেনে তুলে জয় পেতে বড় ভুমিকা রেখেছেন অধিনায়ক উইলিয়ামসন। এ ছাড়া রস টেইলরও রানের মধ্যে আছেন। তবে দুই ওপেনার কলিন মুনরো এবং মার্টিন গাপটিলের জ¦লে ওঠা প্রত্যাশা করবে দল।

এ ছাড়াও দলটিতে আছেন দুই ধ্বংসাত্মক অলরাউন্ডার জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম।

দল:

দক্ষিণ আফ্রিকা : ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), আইডেন মার্করাম, কুইন্টন ডি কক, হাশিম আমলা, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকুয়াও, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, ডেল স্টেইন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ক্রিস মরিস, ইমরান তাহির, তাবরিজ শামসি।

নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর,ইস সোধি, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, টম লাথাম, হেনরি নিকোলস, টিম সাউদি, টম বøান্ডেল।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত