বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০২:০২ এএম
ধর্ষণের এক মামলায় ক্ষতিগ্রস্ত কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রস্তুত করা চিকিৎসককে তলব করেছেন হাইকোর্ট। যথাযথ সময়ে ওই প্রতিবেদন (মেডিকেল রিপোর্ট) না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে রংপুর মেডিকেল কলেজের প্রভাষক সোহেলী সুলতানাকে আগামি ১০ জুলাই আদালতে হাজির হতে বলা হয়েছে।
আসামির জামিন আবেদনের শুনানিতে বিলম্বে মেডিকেল রিপোর্ট দেওয়ার বিষয়টি নজরে এলে আদালত এ আদেশ দেন।
মামলার এক আসামির জামিন আবেদনের শুনানিতে গতকাল মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি রংপুরের হারগাছা থানা এলাকায় ১৫ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় ২ মার্চ কিশোরীর মা নিহারা বেগম হারগাছা থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ৩ মার্চ সাকেরুল ইসলামসহ দুজন গ্রেপ্তার হন। আদালতে আসামি সাকেরুল ইসলামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান রানা।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
আদেশের বিষয়টি জানিয়ে ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। ২ মার্চ চারজনের বিরুদ্ধে মামলা হয়। অথচ কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ১ এপ্রিল দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক। নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয়ে সাকেরুল ১৮ এপ্রিল হাইকোর্টে জামিনের আবেদন করেন।
জামিন আবেদনে দাবি করা হয়, কিশোরীর মেডিকেল রিপোর্টে জোরপূর্বক ধর্ষণের আলামত পাওয়া যায়নি। এ অবস্থায় আদালত মেডিকেল রিপোর্ট নিয়ে গতকাল আদালতে হাজির হতে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এ অনুসারে গতকাল মেডিকেল রিপোর্ট নিয়ে তদন্ত কর্মকর্তা মেডিকেল রিপোর্ট দাখিল করেন। তা পর্যালোচনা করে আদালত ওই আদেশ দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত