গাজীপুর সদরে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

bcv24 ডেস্ক    ০৫:৪৬ এএম, ২০১৯-০৬-১৯    208

গাজীপুর সদরে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান মিলন চৌধুরী ভোট বর্জন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুরের ডগড়ী এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ইজাদুর ভোট বর্জনের ঘোষণা দেন।

ইজাদুর অভিযোগ করে বলেন, ‘কোথাও নির্বাচনের পরিবেশ নেই। সব কটি কেন্দ্র থেকে মারধর করে আমার নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়। কর্মী-সমর্থকদের ভোট দিতে দেওয়া হচ্ছে না।’

ইজাদুর বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে নিজ কেন্দ্র বিকেবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে নিরাপত্তাহীনতায় নিজের ভোটটিও দিতে পারিনি। যুবলীগ-ছাত্রলীগ কেন্দ্র দখল করে রাখে। পুলিশের সাহায্য চেয়েও পাইনি। বাধ্য হয়ে কেন্দ্র ত্যাগ করে বাসায় ফিরে আসি। রাত থেকেই বাসা ঘিরে রেখেছে পুলিশ। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানিয়েও কোনো সহযোগিতা পাইনি।’

ইজাদুরের অভিযোগ, ‘পুলিশ সুপারকে ফোন করলেও তাঁকে পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে নির্বাচন করা যায় না। তাই ভোট বর্জন করে সরে দাঁড়ালাম। পুনর্নির্বাচন দাবি করছি।’

স্বতন্ত্র প্রার্থী ইজাদুর আরও বলেন, পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তার করে গণতন্ত্রের কবর রচনা করা হলো। সুষ্ঠু নির্বাচন হলে তাঁর বিজয় সুনিশ্চিত ছিল। এ অবস্থা বুঝতে পেরে তাঁকে নানা হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. আবু নাসার উদ্দিন বলেন, কোথাও কোনো গোলযোগের খবর তিনি জানেন না। শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। এজেন্ট বের করে দেওয়া বা তাঁদের মারধর করার বিষয়ে কেউ অভিযোগ করেননি। সকাল সাড়ে ১০টায় পিরুজালী আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি কম দেখা যায়। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সানোয়ার হোসেন জানান, তাঁর কেন্দ্রের আটটি বুথের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৬৮টি ভোট পড়েছে। কেন্দ্রে ভোটারসংখ্যা ৩ হাজার ১০২। তবে তাঁর কেন্দ্রে কোথাও কোনো অনিয়ম হয়নি। স্বতন্ত্র প্রার্থীর কোনো এজেন্ট কেন্দ্রে আসেননি। আওয়ামী লীগ প্রার্থী রিনা পারভিন পিরুজালী আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে নয়টার দিকে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন হচ্ছে। তাঁর নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ ঠিক নয়। নির্বাচন বানচাল করতেই তিনি ওই সব বক্তব্য দিচ্ছেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত