বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০২:০১ এএম
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জলদস্যু ফরিদ বাহিনীর প্রধান মো. ফরিদ ওরফে ফরিদ কমান্ডারকে (৪৮) গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে কোস্টগার্ড। এ সময় কয়েকটি তিনটি বন্দুক, একটি রিভলবার, একটি পাইপগান, তিনটি কার্তুজ, একটি চাপাতি, একটি ছোরা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বয়ারচরের সোলেমান বাজারের কাছে নিজ বাড়িতে বসে ডাকাতির জন্য গোপন বৈঠক করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ফরিদের সহযোগীরা পালিয়ে যান। ফরিদের বিরুদ্ধে নোয়াখালীর হাতিয়া, লক্ষীপুরের রামগতিসহ বিভিন্ন থানায় কমপক্ষে ২২টি মামলা রয়েছে বলে জানায় কোস্টগার্ড। এ ছাড়া স্থানীয় একটি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফরিদ লক্ষীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
কোস্টগার্ডের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লে কমান্ডার এম হামিদুল ইসলাম গতকাল সকাল সাড়ে আটটায় নোয়াখালী সার্কিট হাউসের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লে মাহমুদ সাব্বিরসহ অভিযানে অংশ নেওয়া কোস্টগার্ডের অন্য সদস্যরা।
কোস্টগার্ডের কর্মকর্তা লে হামিদুল ইসলাম বলেন, নোয়াখালী উপক‚লের জেলেদের আতঙ্ক ছিলেন জলদস্যু ফরিদ বাহিনীর প্রধান মো. ফরিদ ওরফে ফরিদ কমান্ডার। দীর্ঘদিন ধরে হাতিয়ার মেঘনা ও বঙ্গোপসাগরের মাছ ধরা নৌকায় ডাকাতি ও জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন তিনি। গত ইলিশ মৌসুমে এই জলদস্যু বাহিনীর বিরুদ্ধে কমপক্ষে ১০০ জন জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। এ বছরও ইলিশ মৌসুম শুরুতে ফরিদ বাহিনীর বিরুদ্ধে নদীতে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়সহ নানা অপরাধ সংঘটনের অভিযোগ পাওয়া গেছে।
লে হামিদুল ইসলাম বলেন, গোয়েন্দা সূত্রে এসব তথ্য পাওয়ার পর কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কর্মকর্তা ও সদস্যদের সহায়তা নিয়ে গত সোমবার সন্ধ্যা থেকে মেঘনায় অভিযান শুরু করা হয়। গতকাল ভোর সাড়ে চারটার দিকে ফরিদের অবস্থান নিশ্চিত হয় কোস্টগার্ড। পরে বয়ারচরের সোলেমান বাজারের পাশে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোস্টগার্ড কর্মকর্তারা জানান, অভিযানের সময় বাড়িতে বসে ডাকাতি করার জন্য বৈঠক করছিলেন তাঁরা। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ফরিদের বেশ কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে যান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত