মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৫ এএম
রাজধানীর পৃথক স্থান থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে বাড্ডার আফতাবনগর এলাকার ওয়াসার লাইনে কাজ করার সময় মাটি চাপা পড়ে সেলিম মিয়া (২৫) ও ডেমরা সারুলিয়ায় বজ্রপাতে রেজাউল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ মার্চ) দুপুরে এ পৃথক ঘটনা দুইটি ঘটে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের দুপুর আড়াইটায় মৃত ঘোষণা করেন। মৃত সেলিম গাইবান্ধা জেলার মৃত আবদুল জলিলের ছেলে। সেলিম আফতাব নগরে থাকতেন।
বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আফতাবনগরে রাস্তার পাশের ওয়াসার লাইনে মাটি খুঁড়ে কাজ করছিলেন সেলিম। এ সময় নরম মাটি নিচের দিকে দেবে গেলে সেলিম মাটির নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ডেমরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সেলিম জানান, ডেমরার সারুলিয়া এলাকার একটি রুলিং মিলের শ্রমিক রেজাউল। দুপুর ১টার দিকে রেজাউল মিলের পাশেই একটি ফাঁকা জায়গায় গোসল করতে যান। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হঠাৎ বজ্রপাত হয়। এতে রেজাউল অচেতন হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। লাশগুলো ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
অন্যদিকে, মোহাম্মদপুরে এক নারীর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা উদ্যানের একটি টিন শেড বাসা থেকে গতকাল শনিবার সকালে লাশ উদ্ধার করা হয়। এই নারীকে হাত-পায়ের রগ কেটে এবং মাথা থেতলে হত্যা করা হয়েছে বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম জানান।
তিনি বলেন, ঢাকা উদ্যানের ৪ নম্বর সড়কের ৭ নম্বর টিনশেড বাসার একটি কক্ষ থেকে প্রায় ৩০ বয়সী এই নারীর লাশ উদ্ধার করা হয়। তার দুই পায়ে গোড়ালীর উপরে রগ কাটা, বাম হাতে কব্জির রগ কাটা, মাথার উপর অংশ থেতলানো অবস্থায় পাওয়া যায়। গত ৬ এপ্রিল স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এই নারীর সঙ্গে এক পুরুষ কক্ষটি ভাড়া নিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে।
পুলিশ কর্মকর্তা শরিফ বলেন, সকালে অন্য একটি কক্ষের এক মহিলা বাথরুমে গিয়ে দেখে একটি চাকু বাঁকা হয়ে পড়ে আছে। এই চাকু কার- খোঁজ নিতে গিয়ে নতুন ভাড়াটিয়ার কক্ষের জানালা দিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মহিলা পড়ে আছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত