বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১২:৫৩ পিএম
গত দেড় দশকে দেশে ইলিশের উৎপাদন আড়াই গুণের বেশি (বা ১৫৯ দশমিক ৭৬ শতাংশ) বেড়েছে। ২০০২-০৩ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ১ লাখ ৯৯ হাজার ৩২ মেট্রিক টন, ২০১৭-১৮ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ১৭ হাজার মেট্রিক টনে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এ তথ্য জানান। আগামি ৫ বছরে ইলিশের উৎপাদন ৫ লাখ ৫০ হাজার মেট্রিন টন ছাড়িয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে ৩ লাখ ৫১ হাজার মেট্রিক টন, ২০১৩-১৪ অর্থবছরে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন, ২০১৪-১৫ অর্থবছরে ৩ লাখ ৮৭ হাজার মেট্রিক টন, ২০১৫-১৬ অর্থবছরে ৩ লাখ ৯৫ হাজার মেট্রিক টন, ২০১৬-১৭ অর্থবছরে ৪ লাখ ৯৬ হাজার মেট্রিক টন এবং ২০১৭-১৮ অর্থবছরে ৫ লাখ ১৭ মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছে। জাটকা ধরা নিষিদ্ধকরণ, প্রজননের সময় ইলিশ ধরা বন্ধসহ সরকারের নানামুখী পদক্ষেপে ইলিশের উৎপাদন বেড়েছে বলে প্রতিমন্ত্রী জানান। ফরিদপুর-১০ আসনের মনজুর হোসেনের আরেক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশে ২০১৭-১৮ অর্থবছরে ৩৮ হাজার ৫৭১ মেট্রিক টন শুঁটকি উৎপাদিত হয়েছে। এর মধ্যে সামুদ্রিক শুঁটকির পরিমাণ ২৯ হাজার ৮২ মেট্রিক টন, যা দেশের উৎপাদিত মোট শুঁটকির প্রায় ৭৫ শতাংশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত