তিনি অমিতাভ নন

bcv24 ডেস্ক    ১০:২৯ পিএম, ২০১৯-০৬-১৯    701


তিনি অমিতাভ নন

চেহারা, পোশাক, অঙ্গভঙ্গি, এমনকি চোখের চশমাটিতেও রয়েছে মিল। প্রথম দেখাতে যে কেউ-ই ভুল করবেন, একটু ভালোভাবে নজর দিলে হয়তো বুঝতে পারবেন-না তিনি বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন নন। 

সম্প্রতি শশীকান্ত পেড়ওয়ালের একটি মিমিক্রির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এরপর তা ভাইরাল হয়। কারণ বিগ বি অমিতাভের সঙ্গে তার বেশ সাদৃশ্য রয়েছে, এমনকি তার সংলাপ বলার ধরনও অনেকটা অমিতাভ বচ্চনের মতো। কখনো অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হয়েছে কি না? এমন প্রশ্নের উত্তরে শশীকান্ত বলেন, ‘হ্যাঁ, ২০১১ সালে তার বাড়িতে দেখা করেছিলাম এবং তাকে আমার অ্যালবাম দেখিয়েছিলাম। তিনি বিশ্বাস করতে পারছিলেন না, সেগুলো আমার ছবি। তিনি আমার কাজের প্রশংসা করেছিলেন।’ শশীকান্ত পেশায় একজন অধ্যাপক। তিনি অমিতাভ বচ্চনের অনেক বড় ভক্ত। কলেজে পড়ার সময় বন্ধুদের মুখে অভিতাভ বচ্চনের সঙ্গে তার চেহারার সাদৃশ্যের কথা শোনেন। এরপর এ অভিনেতার সংলাপ রপ্ত করেন এবং কলেজ পড়াকালীন বিভিন্ন সময় পারফর্ম করতেন। এরপর একটি অর্কেস্ট্রায় যোগ দিয়ে স্ট্যান্ডআপ কমেডি শুরু করেন। প্রায় ২০ বছর তিনি এটিই করেছেন। শুধু অমিতাভ নয়, অন্য অভিনয়শিল্পীদের কণ্ঠও অনুকরণ করতে পারেন তিনি। 

তবে বিগত ১০ বছর ধরে শুধু অমিতাভ বচ্চনের কণ্ঠই অনুকরণ করছেন। অর্থের স্বল্পতায় যারা আসল অমিতাভকে অনুষ্ঠানে আনতে পারেন না তারা শশীকান্তকে দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটান। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি হাসপাতালে ও এনজিওতে যান শশীকান্ত। তিনি বলেন, ‘আমি সেখানে যাই এবং মানুষকে আনন্দ দিতে চেষ্টা করি। হাসপাতালে ক্যানসার আক্রান্ত যে রোগী মুমূর্ষু অবস্থায় রয়েছেন তার জন্য আনন্দ খুবই প্রয়োজন। আমি যখন অমিতাভের মতো হয়ে তাদের কাছে যাই, তারা ভীষণ খুশি হন। আমি আয়োজকদের অনুরোধ করি তারা যেন আমার আসল পরিচয় না বলেন, সবাই মনে করেন তারা আসল অমিতাভের সঙ্গে দেখা করতে পারছেন, এতে খুশি হন। একটি ছোট মিথ্যা যদি সবাইকে আনন্দ দেয় দোষের কী!’ দীর্ঘ ৩০ বছর ধরে অমিতাভ বচ্চনের মতো সেজে জীবনযাপন করছেন শশীকান্ত। ভারতের পাশাপাশি বিদেশেও ডাক পান তিনি। এমনকি টিভি অনুষ্ঠানেও দেখা গেছে তাকে।



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত