এই সংগঠনের নেতা হবার ‘যোগ্যতা আপনার কতটুকু আছে’

bcv24 ডেস্ক    ১০:৩২ পিএম, ২০১৯-০৬-১৯    637


এই সংগঠনের নেতা হবার ‘যোগ্যতা আপনার কতটুকু আছে’

মাত্র দুই দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিনয় শিল্পী সংঘের দ্বিবার্ষিক নির্বাচন। তবে শেষ সময় এসে নির্বাচনের প্রার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সংগঠনটির নেতা হবার যোগ্যতা কতটুকু আছে? প্রার্থীদের প্রতি এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ‘আয়নাবাজি’খ্যাত এই অভিনেতা।  

গতকাল বুধবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চঞ্চল চৌধুরী লেখেন, ‘আগামী ২১ জুন আমাদের অভিনয় শিল্পী সংঘ নির্বাচন। গণতান্ত্রিক উপায়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা এই সংগঠনের নেতা হবার জন্য প্রার্থী হয়ে নির্বাচন করছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা-আপনি নিজেকে একবার প্রশ্ন করেন তো, এই সংগঠনের নেতা হবার যোগ্যতা আপনার কতটুকু আছে? আপনি নিজে দাঁড়ান অথবা যারা আপনাকে দাঁড় করিয়েছেন, তারা আদৌ এই সংগঠনের ভালো চান কি না?’ জনপ্রিয় এই অভিনেতা আরও লেখেন, ‘অযোগ্য কেউ নেতা নির্বাচিত হলে, সেটা হবে শিল্পীদের জন্য সবচেয়ে বড় পরাজয়। যারা ভোট দেবেন, এই প্রশ্নগুলো প্লিজ মাথায় রাখবেন। শুধু মনে রাখবেন, এটা শুধু প্রচলিত নির্বাচন নয়, এটা শিল্পী সংঘের নেতা নির্বাচন। ভুলে গেলে চলবে না। আমরা শিল্পী যারা অযোগ্য প্রার্থীকে দাঁড় করিয়ে, এই শিল্পী সংঘের ভাবমূর্তি নষ্ট করছেন, তাদেরকে এর জবাব দিতেই হবে।’ 

‘একবার শুধু ভাবুন, শিল্পী হিসেবে এই অঙ্গনে আপনার অবদান অথবা অর্জন কতটুকু? শুধু মনে রাখবেন, এটা কোন রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠনকে অপমান করার কোন অধিকার আপনার নেই। যারা ভোট দেবেন, তাদের কাছে অনুরোধ। যোগ্য শিল্পীকে নেতা নির্বাচিত করুন। অনেক বড় সংকটকাল আমরা পার করছি। আসুন সংঘবদ্ধ হয়ে অসুরদের হাত থেকে এই শিল্পী সংগঠন কে বাঁচাই। শিল্পীর জয় হোক ও শিল্পের জয় হোক’, যোগ করেন তিনি। অভিনয় শিল্পী সংঘের ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ২১টি পদে লড়ছেন ৫১ জন শিল্পী। ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৬শ’। শুক্রবার (২১ জুন) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে সভাপতি পদে লড়বেন ৩জন প্রার্থী। তারা হচ্ছেন-শহীদুজ্জামান সেলিম, তুষার খান ও মিজানুর রহমান। সহ-সভাপতির ৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন-আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, তানিয়া আহমেদ, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল বাবু ও দিলু মজুমদার। এবার সাধারণ সম্পাদক পদে লড়বেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান। এছাড়া দু’টি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন-আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, আমিনুল হক আমিন, রওনক হাসান ও সুমনা সোমা। কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়ে আছেন লুৎফর রহমান জর্জ।  

অর্থ-সম্পাদক পদে লড়ছেন-নূর এ আলম (নয়ন) ও মাঈন উদ্দিন আহমেদ (কোহিনূর)। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-আরমান পারভেজ মুরাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম মাহমুদ ও মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে-স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু।  আইন ও কল্যাণ সম্পাদকের পদে লড়ছেন-শামীমা তুষ্টি, মম শিউলী (মমতাজ বেগম) ও শিরিন আলম। প্রচার ও প্রকাশনা পদের জন্য প্রাণ রায়, শফিউল আলম বাবু ও শহিদ আলমগীর। তথ্য প্রযুক্তি পদে মুলুক সিরাজ ও সুজাত শিমুল। এ ছাড়া কার্যনির্বাহী ৭টি পদের জন্য লড়াই করছেন সংগঠনটির মোট ১৮ জন সদস্য। 



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত