শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০১ এএম
ঢাকাই ছবির জনপ্রিয় তারকা দম্পতি নাঈম-শাবনাজের মেয়ে মাহদিয়া নাইম নিয়মিত গানের চর্চা করেন। সংগীত নিয়ে নিরলসভাবে এগিয়ে চলছেন মাহদিয়া। তার নিজের একটি ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করেন তিনি। মাহদিয়ার কণ্ঠে লিও সায়ারের ‘হোয়েন আই নিড ইউ’, আশা ভোঁসলের ‘যেতে দাও আমায় ডেকো না’, ও লর্ডের ‘রয়েলস’ গানগুলো আগে প্রকাশ হয়েছে। প্রতিটি গানেরই লাখের অধিক ভিউ হয়েছে তার নিজের ইউটিউব চ্যানেল থেকেই।
এবার প্রকাশ হলো মাহদিয়ার গাওয়া ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ গানটি। রুনা লায়লার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রুনা লায়লার প্রতি অনুপ্রাণিত হয়েই মাহদিয়া গানটি গেয়েছেন। গানটি নতুন করে সুর ঠিক রেখে সংগীতায়োজন করেছেন সাঈদ সুজন। এই গানটি গেয়ে রুনা লায়লার সঙ্গে দেখা করেছেন মাহদিয়া। দোয়া নেওয়ার জন্য এরইমধ্যে বাবা-মাকে সঙ্গে নিয়ে রুনা লায়লার সঙ্গে দেখাও করেন। তার কণ্ঠে গান শুনে ভীষণ মুগ্ধ রুনা। গান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। তাকে দোয়া করেছেন। নিয়মিত গানের চর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
উল্লখ্য, ঢাকাই ছবির নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে এই জুটির অভিষেক হয়। তারপর থেকে রুপালি পর্দায় তারা জুটি বেঁধে দারুণ সাড়া ফেলেন। নাঈম-শাবনাজ অভিনীত অধিকাংশ ছবিই ছিল ব্যবসাসফল। তার মধ্যেই নাঈম-শাবনাজ একে অন্যের প্রেমে জড়িয়ে পড়েন। তাদের প্রেম পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে রয়েছে দুই কন্যাসন্তান নামিরা ও মাহদিয়া। দুই মেয়ের মধ্যে মাহদিয়ার ঝোঁক গানের প্রতি। বাবা-মা অভিনয় করে মানুষের মন জয় করেছেন। মেয়ে মাহদিয়া মানুষের মন জয় করতে চান গান গেয়ে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত