মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৫ এএম
নিখোঁজের একদিন পর মকবুল কাজী (৪২) নামের এক ব্যক্তির লাশ বাড়ির পাশ্ববর্তী একটি কচু ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন। নিহত মকবুল কাজী নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী গ্যাসটারবাইন এলাকার মৃত আতাহার কাজীর পুত্র। কোতয়ালি মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে মকবুল কাজী নিখোঁজ ছিলো। গত শুক্রবার সন্ধ্যার পরে বাড়ির পাশ্ববর্তী একটি কচু ক্ষেতে তার লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
ওষুধ ভেবে কীটনাশক পানে কৃষকের মৃত্যু: কাশির ওষুধ ভেবে কীটনাশক পান করে আলমগীর হাওলাদার (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তার মৃত্যু হয়। আলমগীর হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের পুত্র।
স্বজনদের বরাত দিয়ে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, আলমগীর হাওলাদারের প্রচুর কাশি ছিল। এজন্য তিনি ওষুধ খাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে ঘরে ফিরে কাশির সিরাপ ভেবে জমিতে দেয়ার জন্য রাখা কীটনাশক পান করেন। এতে সে গুরুত্বর অসুস্থ হয়ে পরলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেন গত শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পরেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত