শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
বৃদ্ধাঙ্গুলির চোট শেষমেশ ছিটকেই দিলো শিখর ধাওয়ানকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলার সময় তার বা হাতের বৃদ্ধাঙ্গুলিতে বল লাগে। প্রাথমিক ভাবে কিছু ধরা না পড়লেও এক্সরে রিপোর্টে চিড় ধরা পরে। প্রথমে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন এমনটি ধারণা করা হয়েছিল। ভারতীয় দলের সঙ্গেই ছিলেন। শেষমেশ দেশের বিমানই ধরতে হচ্ছে থাকে। সেদিন ব্যাথা পাওয়ার পরেও খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি।
সেঞ্চুরি সহ ১১৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার সামনে বিশাল রানের পাহাড় গড়তেও অবদান রাখেন তিনি। কিন্তু সোমবার স্ক্যান করে এই চিড় পাওয়া যায়। গতকাল এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এসেছে ধাওয়ানের বিশ্বকাপ থেকেই ছিটকে যাবার খবর। রিশাব পান্টকে তার বিকল্প হিসাবে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছে ভারতীয় দল। দলের সঙ্গেই আছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুব ভালো শুরু করতে না পারলেও ধাওয়ানের ১১৭ রানের কল্যাণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানের জয় পায় ভারত। সেই ম্যাচের সেরা খেলোয়াড় ধাওয়ানের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ভারতীয় শিবিরে বড় একটি ধাক্কা।
যদিও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকতে হলে আইসিসি বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটির সবুজ সংকেত দরকার হবে রিশাব পান্টের। ২০১৯ বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটিতে আছেন জিওফ অ্যালারডিস (আইসিসি, ইটিসি চেয়ারম্যান), ক্যাম্পবেল জেমিসন (আইসিসি প্রতিনিধি), স্টিভ এলওর্দি (ক্রিকেট বিশ্বকাপ প্রতিনিধি), অ্যালান ফোর্ডহাম (স্বাগতিক প্রতিনিধি), হার্শা ভোগলে ও কুমার সাঙ্গাকারা (স্বাধীন প্রতিনিধি)।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত