শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ এএম
১৯ বছরের বর্নাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন কদিন আগেই। ভারতের জার্সিতে নিজের ভবিষ্যতটা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন বলেই চুকিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটের সাথে সব হিসাব নিকাশ, খেলবেন না ঘরোয়া লিগেও। তবে বিদেশী লিগ খেলার আগ্রহ থেকেই যে ভারতীয় ক্রিকেটের সাথে ঝুলে থাকা সম্পর্কটা ছিন্ন করেছেন আঁচ করা গেছে আগেই। গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বিদেশী লিগে খেলার অনুমতি চেয়ে করা যুবরাজের আবেদনে বিষয়টি নিশ্চিত হয়ে গেল পুরোপুরি।
সংবাদ মাধ্যম পিটিআই এর বরাতে জানা যায় যুবরাজের আবেদনের বিষয়টি, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ভারত ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত খেলোয়াড় হলে বিদেশী কোন লিগে যাবেনা খেলা। ২০১৭ সাল থেকে ভারত জাতীয় দল থেকে একপ্রকার নির্বাসিত যুবরাজ তাই বেছে নিলেন অবসরের পথ।
যুবরাজের অবসরের আগেই তার বিদেশী লিগ খেলার আগ্রহের খবর ফলাও করে প্রকাশ করে ভারতীয় মিডিয়া। একটি শক্ত সূত্র আগেই নিশ্চিত করেছে ইতোমধ্যে কয়েকটি টুর্নামেন্টে যুবরাজের খেলার ব্যাপারটি প্রায় চূড়ান্তই, অপেক্ষা কেবল বোর্ডের সবুজ সংকেত। আর সবুজ সংকেত পাওয়ার প্রথম শর্তই ছিল ভারত জাতীয় দলের হয়ে মাঠে নামার মায়া ত্যাগ করতে হবে অবশ্যই।
ভারতের হয়ে ১১ হাজারের বেশি রান করা যুবরাজ এমনিতেই জাতীয় দলে ডাক পাচ্ছেননা বলে ছিলেন নিশ্চিত, তাই অবসরে যেতে খুব বেশি ভাবতে হয়নি তাকে। জাতীয় দল আর প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে যাওয়া ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের ইচ্ছে টি-টোয়েন্টি লিগ খেলে জীবনটা উপভোগ করা, “আমি টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চাই। এ পর্যায়ে এসে আমি কেবল বিনোদনের জন্য ক্রিকেট খেলতে পারি, আমি সামনে এগোতে চাই আর জীবনটা উপভোগ করতে চাই। ”
প্রসঙ্গত যুবরাজের আগে সম্প্রতি আরব আমিরাতে টি-১০ লিগে জহির খান ও বিরেন্দর শেবাগ পেয়েছিলেন অনুমতি। যদিও অনুমতি পাওয়ার আগে দুজন ছেড়েছে আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট। দুবছর আগে হংকংয়ে একটি টি-টোয়েন্টি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র তুলে নেয় ইউসুফ পাঠানের। গতমাসে অবশ্য তার ভাই ইরফান পাঠান প্রথম ভারতীয় হিসেবে ক্যারিবিয়ান লিগের ড্রাফটে নাম দেন যদিও এখনো তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত