শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৫ এএম
মরগান-রুট আর বেয়ারস্টোদের তাণ্ডবে গত মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে ১৫০ রানের হার জুটেছে রশিদদের কপালে। এ ম্যাচের আগে আফগানিস্তানের ক্রিকেটারেরা খেতে গিয়েছিলেন পাশের এক রেস্টুরেন্টে। সেখানে তাঁদের দেখে কিছু ভক্ত-সমর্থক সেলফি তুলতে চাইতেই মেজাজ বিগড়েছে তাঁদের। তাঁদের সঙ্গে রীতিমতো মারামারিই বাধিয়ে দিয়েছিলেন আফগান ক্রিকেটাররা!
বিবিসি জানিয়েছে, এ ঘটনা পুলিশ অবধি গড়ালেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ম্যানচেস্টার পুলিশ পুরো বিষয়টি নিয়েই তদন্ত চালাচ্ছে। ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গেছে। মঙ্গলবার দিনটিই আফগানদের ছিল না। এ বিশ্বকাপে অবশ্য এখন পর্যন্ত কোনো দিনই নিজেদের করতে পারেনি ক্রিকেটের নতুন শক্তি আফগানিস্তান। কোনো জয়ের দেখা পায়নি তারা। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে তো আফগান বোলারদের নাকের পানি চোখের পানি এক হয়েছে। বিশ্বকাপে সবচেয়ে খরচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন লেগ স্পিনার রশিদ খান। ৩৯৮ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৪৭ রান করেই থামতে হয়েছে আফগানদের। ইংলিশ এউইন মরগান ৭১ বলে ১৭ ছক্কা মেরে খেলেন ১৪৮ রানের ইনিংস।
ম্যাচের আগে মন-মেজাজ বিগড়ে যাওয়ার জন্যই কি আফগানদের এমন হার?
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত