শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
প্যারুগুয়ের বিপক্ষে আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর মিশনে মাঠে নামবে ফেবারিট আর্জেন্টিনা। ম্যাচটির আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন এখনো শুরু হয়নি।
কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে পরাজয় দিয়ে এবারের কোপা আসর শুরু করেছিল আর্জেন্টিনা। এই পরাজয়ে কলম্বিয়া, কাতার ও প্যারাগুয়ের পর লিওনেল মেসির দল এখন গ্রুপ-বি’র একেবারে তলানিতে অবস্থান করছে।
স্কালিনো বলেছেন, তার দল পরাজয় মেনে নিয়ে বেলো হরিজেন্টেতে পরবর্তী ম্যাচে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছে। ম্যাচটিকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমাদের জন্য কোপা এখনও শুরু হয়নি। গ্রুপের প্রতিটি দলই ভাল খেলছে। অবশ্যই টুর্ণামেন্টের শুরুটা আমাদের ভাল হয়নি। কিন্তু খেলোয়াড়রা জানে তাদের সামনে এখনো গ্রুপের দুটি ম্যাচ বাকি আছে।
সংবাদ সম্মেলনে তিনি মূল একাদশ প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও সাবেক এই আর্জেন্টাইন আশা প্রকাশ করেছেন প্যারাগুয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট তার দল আগের তুলনায় আরো বেশী ধারাবাহিকতা প্রমান করবে। কাতারের বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়ে প্যারাগুয়ে টুর্ণামেন্ট শুরু করেছিল।
স্কালোনি বলেছেন, কলম্বিয়ার বিপক্ষে ৩০ মিনিট আমরা যেভাবে খেলেছি বেশীরভাগ জয়ী দল এখন পর্যন্ত সেই আধিপত্য দেখাতে পারেনি। আমরা যদি গোল করতে পারতাম তবে ম্যাচের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হতো। কিন্তু দূর্ভাগ্যবশত: আমরা কোন গোল পাইনি।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত