শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ এএম
নারীদের একটি টি-২০ টুর্নামেন্টে মাত্র ৬ রানে অল আউট হবার লজ্জাজনক রেকর্ড গড়েছে মালি। রুয়ান্ডার রাজধানী কিগালি সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচে মালির দেয়া ৬ রানের লক্ষ্য টপকে যেতে রুয়ান্ডা নারী দলকে মাত্র ৪ বল খেলতে হয়েছে।
এর মাধ্যমে নারীদের টি-২০ ম্যাচে সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড গড়েছে মালি। এর আগে এ বছরই জানুয়ারিতে ব্যাংককে নারী টি-২০ স্ম্যাশে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চায়না মাত্র ১৪ রানে অল আউট হয়ে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছিল। আরব আমিরাতের গড়া ৩ উইকেটে ২০৩ রানের জবাবে চায়না মাত্র ১০ ওভারে ১৪ রানে অল আউট হয়। ১৮৯ রানের বিশাল জয় নিয়ে আরব আমিরাত নারীদের টি-২০ টুর্নামেন্টে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ে। তবে ১১৬ বল হাতে রেখে রুয়ান্ডার জয়টি এখন সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
মালির ইনিংসটি ৯ ওভার পর্যন্ত স্থায়ী ছিল। ৬ রানের মধ্যে মাত্র এক রান এসেছে ব্যাট থেকে। ওপেনিং ব্যাটার মারিয়াম সামাকে ঐ ১ রান সংগ্রহ করেন। এরপর প্রত্যেকেই শুণ্য রানে ফিরে গেছে। বাকি পাঁচ রান এসেছে অতিরিক্ত খাতা থেকে।
রুয়ান্ডার হয়ে ১৯ বছর বয়সী মিডিয়াম পেসার জোসিয়ানে নাইরানকুনডিনেজা কোন রান না দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছে। আরেক মিডিয়াম পেসার মেরি ডিয়ানে ও লেগ স্পিনার মারগুয়েরিটে দুটি করে উইকেট পেয়েছেন। বিমেনিমানা তার ৩ ওভারে সর্বোচ্চ ২ রান দিয়েছেন। জবাবে রুয়ান্ডার দুই ওপেনার উয়িমবাবাজি ও নাইরানকুনডিনেজা মালির ওপেনিং বোলার ইয়োমা সানগারের প্রথম ওভারেই জয় তুলে নেন।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত