বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১২:৫১ পিএম
তথ্য অধিকার আইনে এই পর্যন্ত পাওয়া এক লাখের মতো আবেদনের মধ্যে ৯৫ হাজারের বেশি তথ্য সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খানের প্রশ্নে গতকাল বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।
জনগণের ক্ষমতায়ন ও প্রতিটি সরকারি-বেসরকারি কর্তৃপক্ষের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০০৯ সালের ২৯ মার্চ তথ্য অধিকার আইন পাস হয়। ওই বছরের ১ জুলাই তথ্য কমিশন গঠন করা হয়। তথ্যমন্ত্রী জানান, ২০১৮ সাল পর্যন্ত সারাদেশে বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে মোট ৯৯ হাজার ২৩৮টি তথ্য প্রাপ্তির আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বমোট ৯৫ হাজার ২৩৩টি তথ্য সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত ৩ হাজার ৮৩টি অভিযোগের মধ্যে ২ হাজার ৯৭২টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং ১১১টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, ঢাকাসহ সারাদেশে নিবন্ধিত পত্রিকার সংখ্যা তিন হাজার ১২৮টি। সরকারি দলের সাংসদ এবাদুল করিমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেন, বন্ধ হওয়া খুলনা নিউজপ্রিন্ট মিলসের জমিতে একটি নতুন পেপার মিল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড ও খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেডের ৪৭ দশমিক ৫৭ একর জমির মধ্যে ৫ দশমিক ১৬ একর জমিতে ১ হাজার ৫০০ মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন প্রি-ফেব্রিকেটেড গোডাউন নির্মাণ এবং অবশিষ্ট ৪২ দশমিক ৩১ একর জমিতে নতুন একটি পোপার মিল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত