বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১২:৫৪ পিএম
প্রস্তাবিত বাজেটে স্মার্ট ফোনের ওপর ধার্যকৃত আমদানি শুল্ক ২৫ শতাংশের পরিবর্তে পূর্বের ন্যায় ১০ শতাংশে রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
বিএমবিএ’র পক্ষ থেকে বলা হয়, ডিজিটাল বাংলাদেশের অন্যতম প্রধান হাতিয়ার স্মার্টফোন। যার ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক ও অতিরিক্ত করারোপের ফলে এ খাত বাধাগ্রস্ত হবে। বর্তমানে ১০ শতাংশ আমদানি শুল্কের ফলে স্মার্টফোন আমদানিতে মোট করের পরিমাণ প্রায় ৩১ দশমিক ৭৫ শতাংশ।
কিন্তু প্রস্তাবিত বাজেটে স্মার্টফোন আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করার ফলে মোট করের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৭ দশমিক ৩১ শতাংশ। যার ফলশ্রæতিতে আমদানিকৃত স্মার্টফোনের মূল্য বৃদ্ধি পাবে। সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন জিটু মূল্য বৃদ্ধির ফলে স্মার্টফোন ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে যাবে এবং ব্যবহারকারীর সংখ্যা কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তাই প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক ২৫ শতাংশের পরিবর্তে পূর্বের ন্যায় ১০ শতাংশে রাখার দাবি জানান তিনি। বিএমবিএর হিসাবে আমদানি নির্ভর মোবাইল শিল্পের সঙ্গে দেশের প্রায় ৫০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। সংবাদ সম্মেলনে বিএমবিএর সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহসভাপতি মো. হোসেন হায়দার হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত