বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১২:৫৭ পিএম
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। গতকাল বুধবার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে অনুষ্ঠিত রাজস্ব খাতভুক্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গত দুই ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সত্যতা পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক
শিক্ষা অধিদফতরের যে সব কর্মকর্তা-কর্মচারী পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন তাদের সবাইকে গুরুত্ব দিয়ে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
পরীক্ষাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোও সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি সহযোগিতা নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতর হতে জেলাভিত্তিক মনিটরিং টিম পাঠানোর পাশাপাশি এবার মন্ত্রণালয় এবং এর অধীন দফতরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভাগীয় শহরের পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন বলেও জানান প্রতিমন্ত্রী। গত ২৪ ও ৩১ মে প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৮-এর প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার ধাপে চলমান রাজস্ব খাতভুক্ত এ নিয়োগে অংশ নিচ্ছে প্রায় ২৪ লাখ চাকরি প্রত্যাশী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত