বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১২:৫১ পিএম
বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) সরকারের তাঁবেদার ও কোমরভাঙা কমিশন বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কমিশন পরিবর্তন করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন তিনি।
গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে জামিন ও রায় দিচ্ছে। এই নির্দেশনা আসছে আইন মন্ত্রণালয় থেকে। সেই নির্দেশনায় খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে। তিনি আরও বলেন, বন্দুক, পিস্তল ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি আবারও ফিনিক্স পাখির মতো জেগে উঠবে।
নেতাকর্মীদের হতাশার বেড়াজাল থেকে বেড়িয়ে আসার উৎসাহ দিয়ে তিনি আবৃত্তি করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, ‘তবু বিহঙ্গ, উড়ে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ কোরো না পাখা।’ উপজেলা বিএনপির সভাপতি মো. রাজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ। তৃণমূলে দল সুসংগঠিত করতে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পাঁচটি উপজেলায় কর্মীসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার থেকে শুরু হওয়া এই সাংগঠনিক সফর শেষ হলো গতকাল বুধবার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত