দেশ মগ দস্যু ও ঠগীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে : রিজভী

bcv24 ডেস্ক    ০৯:৩৯ এএম, ২০১৯-০৬-২০    540

দেশ মগ দস্যু ও ঠগীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবহার করে প্রতিপক্ষের লোকদের ‘গুম’ করছে। 

গতকাল বুধবার সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তিনি বলেন, দেশ আজ মগ দস্যু ও ঠগীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশে এখন কন্ট্রাক্ট গুম চলছে। প্রভাবশালীরা তাদের স্বার্থসিদ্ধির জন্য আইনশৃঙ্খলা বাহিনীতে যারা গুমের দায়িত্বে আছেন, তাদের সাথে কন্ট্রাক্ট করে প্রতিপক্ষকে অদৃশ্য করাচ্ছে। 

আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাগ্নেকে র‌্যাবের পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ক্ষমতাসীনদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেই যদি গুমের শিকার হতে হয়, তাহলে সধারণ মানুষের নিরাপদে বেঁচে থাকার আর কোনো অবলম্বনই থাকবে না। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভ গত ৯ জুন চট্টগ্রাম থেকে নিখোঁজ হন। ঢাকার এক ব্যবসায়ীদের মেয়ের সঙ্গে সম্পর্কের জের ধরে তাকে অপহরণ করা হয়েছে বলে সৌরভের পরিবারের অভিযোগ। ঘটনার পেছনে সরকারি কোনো বাহিনীর কর্মকর্তাদের হাত রয়েছে বলেও সন্দেহ সোহেল তাজের। 

এর আগে গত শনিবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনা তুলে ধরে রিজভী বলেন, এই ঘটনা গুম হওয়া ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমনের ধারাবাহিকতারই একটি নমুনা। দেশে গণতন্ত্র ও সুশাসনকে আওয়ামী বাক্সে বন্দি করে রাখার জন্যেই গুমকে জাতীয় জীবনের অংশ করা হয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমতার নিবিড় নিবিষ্ট ধ্যানে নিমগ্ন থাকার জন্যই বাংলাদেশ আজ গুম-খুনের লীলাভুমিতে পরিণত হয়েছে। গত শুক্রবার মধ্য রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুনকে র‌্যাবের পোশাকে একদল লোক তুলে নিয়ে যায় বলে রিজভী অভিযোগ করেন। তিন দিন পর সোমবার র‌্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

রিজভী বলেন, আপনারা জানেন, গতকাল (গত মঙ্গলবার) উচ্চ আদালত কথিত দুই বানোয়াট মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছে। এই দুইটি বানোয়াট মামলা সরকারি দলের যে ব্যক্তিরা করেছে তারা মামলাবাজ এবং মানুষের বিরুদ্ধে মামলা করেই তারা আনন্দ লাভ করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকার যদি বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে হস্তক্ষেপ না করে তাহলে তিনি মুক্তি পাবেন। এখন আরো দুইটি মামলার জামিন বাকি রয়েছে। ওই দুইটি মামলায় সরকার নিম্ন আদালতকে প্রভাবিত করে বেগম জিয়াকে সাজা দিয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, শাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আলবার্ট পি কস্টা, যুব দলের শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহিন, মৎস্যজীবী দলের আবদুর রহিম এ সময় উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত