শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ এএম
শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৮ রান। বোলিংয়ে এসে ফিল্ডিং সাজানো নিয়ে কিছুটা সময় ক্ষেপণ করলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু লাভ হলো না। আন্দ্রে ফেলুকাওয়াওয়ে প্রথম বলে এক রান নিলেন মিচেল স্যান্টনার। দ্বিতীয় বলে চাপের মুখে বল মাঠের বাইরে ছিটকে ফেললেন কেন উইলিয়ামসন। জয়টা হাতের মুঠোই চলে আসার পাশাপাশি সেঞ্চুরিটাও করে ফেললেন ‘ব্ল্যাক ক্যাপস’ অধিনায়ক।
পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জিতেছে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের দেয়া ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিউইরা শেষ বলে চার মেরে করেছে ২৪৫ রান।
যে দেশ জন্টি রোডসের মতো বিশ্বসেরা ফিল্ডার জন্ম দিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে তারাই একের পর এক ক্যাচ মিস করেছে। অবশ্য মামুলি টার্গেট দিলেও প্রোটিয়াদের লড়াইয়ে রাখে বোলাররা।
দলীয় ১২ রানের মাথায় কলিন মুনরোকে (৯) সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। কিউইরা ধাক্কাটা সামাল দেয় মার্টিন গাপটিল ও উইলিয়ামসনের ব্যাটে। দু’জনের ৬০ রানের জুটি ভাঙেন ফেলুকাওয়াও। হিট উইকেটে গাপটিলকে (৩৫) ফেরান এই প্রোটিয়া পেসার।
এর পরপরই ক্রিস মরিসের বলে রস টেইলরকে (১) তালুবন্দী করেন উইকেটরক্ষক কুইন্টন ডি কক। একইভাবে টম লাথামকেও (১) সাজঘরের পথ দেখান তিনি। জিমি নিশামকে (২৩) তৃতীয় বানান মরিস।
তবে সতীর্থদের যাওয়া-আসার মাঝে নিজের দায়িত্বের প্রমাণ দেন উইলিয়ামসন। এক প্রান্তে কলিন ডি গ্রান্ডহোম ৩৯ বলে ফিফটি তুলে নিয়ে এগোতে থাকেন। অন্য প্রান্তে মাটি কামড়ে পড়ে থাকেন কিউই অধিনায়ক।
শেষদিকে লুঙ্গি এনগিডি গ্রান্ডহোমকে (৬০) ফিরিয়ে ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে দেন। কিন্তু দিনটা ছিল উইলিয়ামসনের। শেষ কাজটা তিনি সারেন স্যান্টনারকে (২) নিয়ে। সেঞ্চুরি থেকে ৪ রান দূরত্বে দাঁড়িয়ে ছিলেন তিনি। ৫ বলে যখন ৭ রান দরকার তখনই বল আঁছড়ে ফেললেন মাঠের বাইরে। সেটিই ছিল তার ইনিংসের একমাত্র ছক্কা। উইলিয়ামসন ১৩৮ বলে অপরাজিত ছিলেন ১০৬ রানে।
এর আগে বুধবার (১৯ জুন), বার্মিহামের এজবাস্টনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ২৪১ সংগ্রহ করে ফাফ ডু প্লেসিসের দল। শুরুর আগে বৃষ্টির বাধার মুখে পড়ে ম্যাচটি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ভেজা আউটফিল্ডের কারণে টসে বিলম্ব হয়। বৃষ্টির কারণে ম্যাচটি নামিয়ে আনা হয় ৪৯ ওভারে। অবশেষে টসে জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দ. আফ্রিকার। স্কোরবোর্ডে ৫৯ রান যোগ হতেই ডি কক (৫) ও ডু প্লেসিসকে (২৩) হারায় তারা। তবে হাশিম আমলার ফিফটিতে দলীয় শতকের দেখা পায় প্রোটিয়ারা। স্যান্টনারের বলে ৫৫ রান করে বোল্ড হন এই তারকা ব্যাটসম্যান।
এদিন ২৪ রান করে বিরাট কোহলির পরই ইনিংসের হিসেবে ওয়ানডেতে দ্রুততম ৮ হাজার রানের মালিক আমলা। কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে আমলার রান ছিল ৭৯৭৬ রান। ৮ হাজার রানের মাইলফলক গড়তে হ্যাশের লেগেছে ১৭৯ ম্যাচ ও ১৭৬ ইনিংস। কোহলির লেগেছে ১৮৩ ম্যাচ ও ১৭৫ ইনিংস।
আমলার বিদায়ের পরপরই দলীয় ১৩৬ রানে এইডেন মার্করামকে (৩৮) হারায় দ. আফ্রিকা। তবে রসি ফন ডার ডুসেনের ঝড়ো ব্যাটিংয়ে এগিয়ে চলে তারা। ডেভিড মিলারকে নিয়ে ৭২ রানের জুটি গড়েন তিনি। ৩৭ বলে ৩৬ রান করে মিলার ফেরেন ফার্গুসনের বলে। এর পররপই ফিরেন লুকাওয়াও(০)। ক্রিস মরিসকে (৬) নিয়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন ডুসেন। এই বাঁহাতি প্রোটিয়া অলরাউন্ডার ৬৪ বলে অপরাজিত ছিলেন ৬৭ রানে।
এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালের স্বপ্ন ধুলিসাৎ হয়ে যাওয়া প্রোটিয়ারা ৩ পয়েন্ট নিয়ে আছে আটে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত