শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০২ এএম
দর্শকপ্রিয় নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছেন নায়িকা পরীমনি। এ ছবিতে অভিনয়ের পর সময়ের জনপ্রিয় এই তারকা সিদ্ধান্ত নেন, ভালো মানের চলচ্চিত্র বা মন ছুঁয়ে যাওয়ার মতো চিত্রনাট্য ও চরিত্র না পেলে আর কখনোই চলচ্চিত্রে কাজ করবেন না।
অবশেষে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবির কাহিনী, চিত্রনাট্য পছন্দ হয় তার। ছবির মহরতের পর গত মঙ্গলবার ফরিদপুরের বিভিন্ন লোকেশনে এ ছবির কাজ শুরু করেন পরীমনি।
তিনি জানান, নতুন বছরের প্রথম চলচ্চিত্র আমার ‘বিশ্বসুন্দরী’। নতুন এ চলচ্চিত্রের ‘শোভা’ চরিত্রটি শুধু আমি নই, যে কোনো অভিনেত্রীর জন্যই বিশেষ কিছু। এই গল্প প্রেমের, এই গল্প মানবতার, এই গল্প জীবনের জয়গানের। আশা করি, দর্শক আমার কাছ থেকে নতুন কিছু পেতে যাচ্ছে।
এ ছবিতে পরীমনির বিপরীতে সিয়াম আহমেদকে দর্শকরা দেখতে পাবেন। নির্মাতা চয়নিকা চৌধুরীর ২০০১ সালের ১৮ই আগস্ট নাট্যপরিচালক হিসেবে যাত্রা শুরু হয়েছিল। ১৮টি ধারাবাহিক এবং কয়েক’শ একক টেলিভিশন নাটকের নির্দেশক তিনি। ১৮ বছর পর মঙ্গলবার চলচ্চিত্রের কাজ শুরু করেছেন এ নির্মাতা।
ফরিদপুরে টানা পাঁচদিন ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং চলবে বলে জানান তিনি। ফরিদপুরে প্রথম পর্যায়ের চিত্রধারণের উদ্বোধনে চয়নিকা চৌধুরী বলেন, আমি সংখ্যাতত্তে¡ তেমন বিশ্বাস করি না। এরপরও ভাবতে ভালো লাগছে, ১৮ই আগস্ট ২০০১ সালে নাট্যপরিচালক হিসেবে দর্শক প্রথম আমাকে চিনেছিলেন। ১৮ বছর পর ১৮ তারিখেই চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ালাম। পুরো বিষয়টিই কাকতালীয়। দীর্ঘদিন ধরে এ ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি। শুটিং পূর্ববর্তী কাজে সন্তুষ্ট না হয়ে আমরা কেউই এই স্বপ্নের প্রকল্পের কাজ শুরু করতে চাইনি। আমি আশাবাদী, সবাই মিলে দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো। এ পর্যায়ের শুটিংয়ে পরীমনি ছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠুসহ আরো অনেকে। পরবর্তী পর্যায়ে শুটিংয়ে যোগ দেবেন বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, ছবির নায়ক সিয়াম আহমেদ ও অভিনেতা আনন্দ খালেদসহ অন্যরা। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত