‘অ্যাভেঞ্জার্স’ হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যবসাসফল ছবি

bcv24 ডেস্ক    ০৭:৫৬ পিএম, ২০১৯-০৬-২০    690


‘অ্যাভেঞ্জার্স’ হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যবসাসফল ছবি

গত মে মাসে বিশ্বনন্দিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘টাইটানিক’-এর রেকর্ড ভাঙে মার্ভেল কমিস হিরোদের চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সামনে ছিল শুধু জেমস ক্যামেরুনের ‘অ্যাভাটার’। এবার সেটিও টপকে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। 

মার্কিন সাময়িকী হলিউড রিপোর্টার জানাচ্ছে, এ মাসেই সুপারহিরোরা নিজেদের সবার শীর্ষে নিয়ে যাবে। চলতি সপ্তাহে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর আয় দাঁড়িয়েছে ২.৭৪ বিলিয়ন ডলার। অন্যদিকে ‘অ্যাভাটার’-এর আয় ২.৭৮ বিলিয়ন ডলার। .০৪ বিলিয়ন দূরে অবস্থান করছে অ্যান্থোনি রুশো ও জো রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিটি।

তবে বিষয়টিকে আমলে নিতে চান না অ্যান্থোনি রুশো। 

এমটিভি মুভি অ্যান্ড টিভি অ্যাওয়ার্ডসে অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে এই নির্মাতা বলেন, ‘‘আমি জানি, এটি খুব উত্তেজনাপূর্ণ। তবে আমরা এটা তো মোটেও মনোযোগ দিতে চাইনি। এমনকি যদি আমরা ‘অ্যাভাটার’কে অতিক্রম নাও করি আমাদের মনে দুঃখ থাকবে না। কারণ আমরা তো শুধু ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’টাই তৈরি করেছি। ফলে আমাদেরটা নিয়েই ভাবা উচিত।’’

এখন পর্যন্ত বিশ্বে আয় করা শীর্ষ ছবিগুলো হলো- ‘অ্যাভাটার’ (২.৭৮ বিলিয়ন), ‘টাইটানিক’ (২.১৮৭ বিলিয়ন), ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওকেনস’ (২.০৬ বিলিয়ন) ও ‘অ্যাভেঞ্জার্স: ইনফিটিনিটি ওয়ার’ (২.০৪ বিলিয়ন ডলার)।

২০০৮ সালে ‘আয়রন ম্যান’ ছবির মাধ্যমে শুরু হয় মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ)। সেই থেকে ‘অ্যাভেঞ্জার্স’ চরিত্রগুলো নিয়ে বিশ্বব্যাপী উন্মাদনার সুবাদে এত অল্প সময়ে বিপুল ব্যবসা হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।

গত এক দশকে এমসিইউ’র ২১টি ছবির মাধ্যমে প্রত্যেক সুপারহিরোর প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়েছে। এর সমাপ্তি টানা হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিতে। কীভাবে সিরিজটি শেষ হয় তা দেখতেই দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে।

অ্যান্থনি রুশো ও জো রুশো পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র (আয়রন ম্যান), ক্রিস ইভান্স (ক্যাপ্টেন আমেরিকা), ক্রিস হেমসওর্থ (থর), মার্ক রাফেলো (হাল্ক), স্কারলেট জোহানসন (ব্ল্যাক উইডো), জেরেমি রেনার (হক আই), পল রুড (অ্যান্ট-ম্যান), ব্রি লারসন (ক্যাপ্টেন মার্ভেল), ডন শিডল (ওয়ার মেশিন), ব্র্যাডলি কুপার (রকেট), কারেন গিলান (নেবুলা), জশ ব্রোলিন (থানোস) প্রমুখ।



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত