শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০০ এএম
‘ঢাকা অ্যাটাক’-এর জিসান চরিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা তাসকিন রহমান বিয়ে করলেন। পাত্রী জান্নাত ফেরদৌস। দুই পরিবারের সম্মতিতে গেল ১১ জুন সন্ধ্যায় মিরপুরের একটি বাসায় ঘরোয়া পরিসরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সংবাদমাধ্যেমে অভিনেতা তাসকিন ও নববধূ জান্নাত দুজনেই বিয়ের খবর নিশ্চিত করেছেন।
বিয়ে নিয়ে তাসকিন বলেন, আটমাস আগে একটি পার্টিতে জান্নাতের সঙ্গে প্রথম দেখা হয়। টুকটাক কথাবার্তা ও খুদেবার্তা আদান-প্রদানের মাধ্যমে জান্নাতের সঙ্গে আমার প্রেম হয়। গত তিনমাস ধরে আমরা চুটিয়ে প্রেম করেছি। নিজেদের পছন্দের কথা দুই পরিবারকে জানাই।
পারিবারিক সম্মতিতে ১১ জুন আমরা বিয়ে করি। বর্তমানে একসঙ্গেই আছি।
তাসকিনের স্ত্রী জান্নাত ফেরদৌস অনলাইনকে বলেন, আমি ইতালির মিলান শহরে থাকি। দুই ভাইয়ের একমাত্র বোন আমি। পরিবারসহ সেখানেই থাকে সবাই। এক বছর বয়সে আমি ইতালি চলে যাই। শৈশব, কৈশর, তারুণ্য সেখানেই কেটেছে।
জান্নাত জানান, তিনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করছেন মিলানের একটি শিক্ষালয়ে। গেল পাঁচ বছর ধরে তিনি বাংলাদেশ ও ইতালি আসা যাওয়ার মধ্যে আছেন। গেল বছরই তাসকিনের সঙ্গে পরিচয় হয়। তারপর প্রেম এবং বিয়ে।
‘ঢাকা অ্যাটাক’-এর পর ‘যদি একদিন’ ছবির মাধ্যমে নতুন করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা তাসকিনের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে শুরুর দিকে তিনি নুসরাত নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন। ওই সংসার একমাসের মধ্যেই ভেঙে যায়।
এই অভিনেতা বলেন, আমার অতীত বর্তমান সবকিছু জেনেই জান্নাত আমাকে বিয়ে করেছে। সে খুব ভালো মেয়ে। আমাকে খুব বোঝে। যেখানে যেমন সেখানে তেমনভাবে নিজেকে মানিয়ে নিতে পারে। তাছাড়া আমার মা জান্নাতকে খুব পছন্দ করেছেন। বিয়ে যেহেতু একদিন করতেই হবে, তাই এখনই সেরে ফেললাম। সবার কাছে দোয়া চাই। যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে।
একেবারেই ঘরোয়া পরিসরে বিয়ে করলেও আগামি দুইমাসের মধ্যে বড় পরিসরে বন্ধু, পরিজন সবাইকে আমন্ত্রণ জানাবেন বলে জানান তাসকিন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত