শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০১ এএম
মুক্তির ১৪ দিন পরে অবশেষে ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা প্রথম সপ্তাহেই শতকোটির ক্লাবে প্রবেশ করে। দ্বিতীয় সপ্তাহে বক্স অফিস সংগ্রহ কমতে থাকে।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে বক্স অফিস সংগ্রহ জানিয়েছেন। লিখেছেন, বক্স অফিসে ডাবল সেঞ্চুরি করল ‘ভারত’। অতিক্রম করল ২০০ কোটির ঘর। উত্তর ভারতে ভালো চললেও অন্য এলাকাগুলোতে আয় কমেছে। [সপ্তাহ ২] শুক্রবার ৪.৩০ কোটি, শনিবার ৬.৩৭ কোটি, রোববার ৬.১৯ কোটি, সোমবার ২.৬৩ কোটি, মঙ্গলবার ২.৩২ কোটি; মোট : ২০১.৮৬ কোটি (ইন্ডিয়া বিজ)।
তবে ২০০ কোটির মাইলফলক ছুঁতে ‘ভারত’-এর সময় লেগেছে বেশি। এর আগে সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘সুলতান’ এর চেয়ে কম সময়ে এ মাইলফলক অতিক্রম করেছিল। দুটো সিনেমারই পরিচালক আলি আব্বাস জাফর, প্রথম সপ্তাহে দুটোই ২০০ কোটির ঘরে প্রবেশ করেছিল। তা ছাড়া শতকোটির ক্লাবে পৌঁছাতে ওই ছবি দুটির সময় লেগেছিল তিন দিন, আর ‘ভারত’-এর লেগেছে এবার চার দিন।
ঈদুল ফিতর উপলক্ষে গত ৫ জুন ভারতের চার হাজার ৭০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেওয়া হয় আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। এ ছবিতে ছয়টি ভিন্ন চেহারায় আবির্ভূত হয়েছেন সুপারস্টার সালমান। তরুণ থেকে ৬০ বছরের বৃদ্ধ লুকে আবির্ভূত এ মহাতারকা। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পরে এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হলো সালমানের।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর অফিশিয়াল রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত এ সিনেমায়।
সালমানের ক্যারিয়ারে মুক্তির দিনে ভারতের বক্স অফিসে সর্বোচ্চ আয় করা সিনেমা ‘ভারত’। আর চলতি বছরে অন্য সিনেমাগুলোর তুলনায় দ্বিতীয় সর্বোচ্চ।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত