শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০১ এএম
এবার চলচ্চত্র প্রযোজনায় নামছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবির নাম সাহসী যুবক। এটি পরিচালনা করবেন খ্যাতনামা নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। আগামি ২৫ জুন ঢাকার অদূরে পুবাইলে প্রথম লটের শুটিং শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আশরাফুল আলম নিজেই জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিতি পাওয়া বগুড়ার ডিশ ব্যবসায়ী স্থানীয় পর্যায়ে নির্মিত মিউজিক ভিডিওতে মডেল হওয়া শুরু করতেন। সেসব প্রচারিত হতো তারই 'সকাল সন্ধ্যা' ক্যাবলে। এরুলিয়ার গ্রামবাসীরা বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছিলেন। আর সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি মজা করেই ছড়ানো হয়। কিন্তু আলম মজাতে স্থির থাকেননি। ইতোমধ্যে 'মার ছক্কা' নামের একটি চলচ্চিত্রে অভিনয়য় করে ফেলেছেন। আর এবার নিজেই চলচ্চিত্রে বিনিয়োগ করতে যাচ্ছেন।
হিরো আলম বলেন, 'আমি চলচ্চিত্র প্রযোজনা করছি। কিন্তু সহযোগিতা সবার। ছবির নাম সাহসী যুবক। আমার সিনেমায় তিনজন নায়িকা থাকবে। একজন সবার পরিচিত, নায়িকার নাম বলার সাথে সাথে সবাই অবাক হয়ে যাবেন। এটা চমক। একটু অপেক্ষা করতে হবে।'
এক প্রশ্নের জবাবে আলম বলেন, 'ছবির মহরত করলাম আর ছবির খোঁজ নাই- সেই কাজে আমি নাই। ২৫ জুন পূবাইলের ম্যাডামবাড়িতে প্রথম লটের শুটিং শুরু হতে যাচ্ছে। শুটিং দিয়েই কাজ শুরু। চিত্রনাট্য ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এটি লিখেছেন পিজি মোস্তফা। দেলোয়ার জাহান ঝন্টু স্যার ছবি পরিচালনা করবেন। আর ছবির কাহিনি আমার। ৫ টি গান থাকবে।'
জানা গেছে, ছবির সাথে সংশ্লিষ্ট রয়েছেন মুকুল নেত্রবাদী। এছাড়াও সাদেক বাচ্চু, শাংকু পাঞ্জেসহ বেশ কয়েকজন আলোচিত খল অভিনেতা ইতোমধ্যে এই ছবির সাথে যুক্ত হয়েছেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত