সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৪:১০ এএম
ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই ধরনের আধা-স্বয়ংক্রিয় বিক্রীত অস্ত্র লোকজনের কাছ থেকে কিনে নিচ্ছে নিউজিল্যান্ডের সরকার। এই কর্মসূচির আওতায় এর আগে বিক্রীত অস্ত্র ফেরত নেওয়া হয়েছে। গত ১৫ মার্চ মসজিদে ওই বর্বর হামলার ঘটনায় ৫১ জন নিহত হন। তাঁর মধ্যে কয়েকজন বাংলাদেশিও ছিলেন। এ নির্মম ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, নিউজিল্যান্ডের অস্ত্র আইন কঠোর করা হবে এবং তাঁর সরকার মাত্র তিন মাসের মধ্যে তা পরিবর্তন করেছে।
দেশটির পুলিশবিষয়কমন্ত্রী স্টুয়ার্ট নাশ বলেন, ‘বিক্রীত অস্ত্র ফের ক্রয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে, দেশের জনগণের জন্য অধিক ঝুঁকিপূর্ণ এমন যেসব অস্ত্র এরইমধ্যে বিক্রি হয়েছে, সেসব অস্ত্র উঠিয়ে নেওয়া। আল-নুর ও লিনউড মসজিদে হামলায় প্রাণহানির ঘটনার পর অস্ত্র অপসারণের এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
এ হত্যাকান্ড চালানোর ঘটনায় অভিযুক্ত অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন টারান্টের বিরুদ্ধে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় পাঁচটি অস্ত্র ব্যবহারের অভিযোগ দায়ের করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির এক খবরে উল্লেখ করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে সামরিক ধাঁচের দুটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল (এমএসএসএ) রয়েছে।
আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনার পর দেশটির আইনপ্রণেতারা এমএসএসএ অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করতে ভোট দেন। এতে দেখা যায়, অস্ত্রটি নিষিদ্ধের পক্ষে ১১৯ এবং বিপক্ষে মাত্র এক ভোট পড়ে।
অস্ত্রের লাইসেন্স রয়েছে এমন মালিকদের অস্ত্র জমা দেওয়ার জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এই অস্ত্র জমাদান কর্মসূচির আওতায় এসব অস্ত্র এখন অবৈধ বলে গণ্য। বেঁধে দেওয়া এ সময়ের মধ্যে যারা অস্ত্র জমা দেবে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে না। সাধারণ ক্ষমা ঘোষণার এই মেয়াদ শেষ হওয়ার পর কারো কাছে এ ধরনের অস্ত্র পাওয়া গেলে তাঁকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত