সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৩:২৮ এএম
যুক্তরাজ্যের রক্ষণশীল দলের নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে তৃতীয় দফার ভোটে বাদ পড়েছেন ররি স্টুয়ার্ট। মূল লড়াইয়ে এখন টিকে আছেন চারজন। প্রথম দফার ভোটের মতো আবারও জয়লাভ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। আর গতবারের যেয়ে ১০ ভোট কম পেয়ে ২৭ ভোট নিয়ে বাদ পড়েছেন স্টুয়ার্ট।
ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ২৪ মে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক আবেগপূর্ণ বক্তব্যে তিনি বলেন, ব্রেক্সিট গণভোটের রায়কে সম্মান দেখানোর সর্বোচ্চ চেষ্টার পরও ব্রেক্সিট চূড়ান্ত হওয়ার আগেই সরে দাঁড়াতে হওয়ায় ‘গভীর অনুতপ্ত’ তিনি। ৭ জুন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের নেতার পদ থেকে থেরেসার সরে দাড়ানোর পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে রক্ষণশীল দল।
তৃতীয় দফার ভোটে ২য় অবস্থানে রয়েছে জেরেমি হান্ট (৫৪)। তৃতীয় ও চতুর্থস্থানে যথাক্রমে মাইকেল গোখ (৫১) ও সাজিদ জাভিদ (৩৮)। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চতুর্থ দফার ভোট।
বাদ যাওয়ার পর স্টুয়ার্টের অভিযোগ বরিস জনসনসহ অন্যান্য প্রার্থীরা ব্রেক্সিট নিয়ে মিথ্যা আশ্বাস দিচ্ছে। তবে এক টুইটে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজনীতি তার বিশ্বাস আরও শক্ত হয়েছে।
ক্রমানুক্রমিক ভোটের মাধ্যমে নির্ধারিত হবেন সবচেয়ে জনপ্রিয় দুই প্রার্থী। চূড়ান্ত ওই দুই প্রার্থীর মধ্য থেকে একজনকে নেতা হিসেবে বেছে নিতে ২২ জুন থেকে ভোট দেওয়া শুরু করবেন রক্ষণশীল দলের এক লাখ ২০ হাজারেরও বেশি সদস্য। এর চার সপ্তাহ পর বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত