শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৫ এএম
লক্ষ্যটা খুব বড় ছিল না। ছিল না রান রেটের চাপ। তবে পরিস্থিতি ছিল বিরুদ্ধ। একপর্যায়ে আট রানের মধ্যে তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নিউ জিল্যান্ড। খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন কেন উইলিয়ামসন।
অসাধারণ সেঞ্চুরিতে মাঠ ছাড়লেন বিজয়ীর বেশে। প্রথমবারের মতো জিতলেন বিশ্বকাপে ম্যাচ সেরার পুরস্কার।
বার্মিহ্যামের এজবাস্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ জিল্যান্ডের ৪ উইকেটের জয়ের নায়ক দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া উইলিয়ামসন। ১৩৮ বলে ৯ চার ও এক ছক্কায় অপরাজিত থাকেন ১০৬ রানে। ওয়ানডেতে এটি তার দ্বাদশ সেঞ্চুরি, বিশ্বকাপে প্রথম।
ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে দ্বাদশবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন উইলিয়ামসন। আর বিশ্বকাপের টানা দ্বিতীয় আসরে খেলা ডানহাতি এই ব্যাটসম্যান ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতায় সপ্তদশ ম্যাচে এসে পুরস্কারটি জিতলেন প্রথমবার।
বোলারদের জন্য যথেষ্ট সহায়তা আছে এমন উইকেটে কিভাবে ইনিংস গড়তে হয়, কিভাবে দলকে এগিয়ে নিতে হয় তার উদাহরণ হয়ে থাকবে উইলিয়ামসনের এই ইনিংস। আর তার নিজের জন্য ম্যাচটি হয়ে থাকবে অসাধারণ এক অর্জনের। অধিনায়ক হিসেবে ছুঁলেন তিন হাজার রানের মাইলফলক। তিন নম্বরে করলেন পাঁচ হাজার রান।
অব্যাহত রাখলেন দলের অজেয় যাত্রা। অধিনায়কোচিত ইনিংসে দলকে তুললেন পয়েন্ট তালিকার শীর্ষে। গত আসরের রানার্সআপদের শেষ চারের পথে এগিয়ে নিলেন আরেক ধাপ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত