শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ এএম
ফাফ ডু প্লেসির জন্য এখন ভীষণ কঠিন সময়। বিশ্বকাপে ছয় ম্যাচে হেরেছে চার ম্যাচে। জিতেছে মাত্র একটি। দলের এমনই অবস্থা, অধিনায়ক ফাফ ডু প্লেসির নাকি বয়সই বেড়ে গেছে
ফাফ ডু প্লেসির মুখ দেখলে মনে হচ্ছে জোর করে চিরতার রস গিলেছেন। আক্ষরিক অর্থে চিরতা কেউ না খাওয়ালেও বিশ্বকাপে শুধু তেতো অভিজ্ঞতাই পাচ্ছেন এই অধিনায়ক। ছয় ম্যাচের মধ্যে চারটিতেই পরাজয়, আর একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সময়টা কতটা খারাপ যাচ্ছে তা বোঝানোর জন্য আর বাড়তি কিছু বলার প্রয়োজন নেই।
ইংল্যান্ডে প্রোটিয়াদের করুণ দশা ভয়ংকর চাপ বাড়িয়ে দিয়েছে অধিনায়ক ফাফ ডু প্লেসির। সেই চাপেই কি না ডু প্লেসির মনে হচ্ছে তাঁর বয়স পাঁচ বছর বেড়ে গেছে।
দক্ষিণ আফ্রিকার হাতে এখন আর তিন ম্যাচ বাকি। কাগজে-কলমে এখনো তাদের বাদ দেওয়া যাচ্ছে না কিন্তু বাস্তবতা বলছে সেমিফাইনালের আশা বাতিলের খাতায় চলে গেছে। এখন শুধু সম্মান টিকিয়ে রাখার লড়াই। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা জিতলে হয়তো সমর্থকদের কিছু বলতে পারতেন। কিন্তু কিউইদের বিপক্ষে বাজে ব্যাটিং-ফিল্ডিং সেই অধিকারটুকুও কেড়ে নিয়েছে অধিনায়ক ফাফ ডু প্লেসির থেকে।
স্বভাবতই হতাশা গ্রাস করছে এই অধিনায়কের মনে। আর সেই হতাশা থেকেই বলছেন, ‘এটা খুব কঠিন সময়। ড্রেসিং রুমে সবাই খুব কষ্ট পাচ্ছে। আমার এমন মনে হচ্ছে যে আমার পাঁচ বছর বেড়ে গেছে। আমি খুব ক্লান্ত বোধ করছি।’
দলকে সান্তনা দেবেন কি, দক্ষিণ আফ্রিকার এমন বিপর্যয়ে ডু প্লেসি নিজেই একেবারে কুঁকড়ে গিয়েছেন, ‘আমাদের ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে হবে। একজন অধিনায়ক হিসেবে আমি আর কী বলতে পারি!’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত