কষ্ট পেলেও আত্মবিশ্বাসী মেসি

bcv24 ডেস্ক    ০৯:২৭ পিএম, ২০১৯-০৬-২০    669


কষ্ট পেলেও আত্মবিশ্বাসী মেসি

কোপা আমেরিকা শুরু করেছিলেন দেশের হয়ে প্রথম বড় কোনো শিরোপা জয়ের লক্ষ্যে। অথচ এখন গ্রুপ পর্ব পার হওয়া নিয়েই শঙ্কা! আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এতে কষ্ট পেলেও কোয়ার্টার-ফাইনালে ওঠা নিয়ে আত্মবিশ্বাসী।

প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলের হারের পর প্যারাগুয়ের সঙ্গে ১-১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তলানিতে আছে আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে পড়া দলকে পেনাল্টি থেকে সমতায় ফিরিয়েছেন মেসি নিজেই। ম্যাচ শেষে সতীর্থদেরকে মনে করিয়ে দিলেন দায়িত্বটা।

“খোলাখুলি বললে, পরের ধাপে যাওয়ার জন্য প্রয়োজনীয় জয় না পাওয়াটা একটু হতাশার। আমরা জানতাম এটা কঠিন হবে। এগিয়ে যাওয়ার জন্য আমরা এখনও সেরা দল, সেরা পারফরম্যান্সের খোঁজে আছি।”

“এই পরিস্থিতি দলকে পীড়া দিচ্ছে। কেননা, আমরা একটা ম্যাচও জিততে পারিনি। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানি, পরের ধাপে যেতে হলে আমাদের পরবর্তী ম্যাচে জিততে হবে।”

“আমরা জানি, আমরা নিজেদের জীবনের জন্য খেলব। যেখানে মূলত গ্রুপ থেকে তিনটা দলের পরের ধাপে যাওয়া সুযোগ আছে, সেখানে আমরা যদি গ্রুপ পর্ব পেরুতে না পারি, তাহলে এটা অদ্ভুত একটা ব্যাপার হবে। আমরা পরের ধাপে যাব এবং এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।”

কোপা আমেরিকার তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা দুই তৃতীয় স্থানের দলও কোয়ার্টার-ফাইনালে উঠবে। তাই শেষ ম্যাচ জিতলে শেষ আটে যাওয়ার ভালো সম্ভাবনা আছে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় আগামি রোববার রাত ১টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাতারের মুখোমুখি হবে আর্জেন্টিনা।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত