ইনফর্ম ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ধুকতে থাকা শ্রীলংকা

bcv24 ডেস্ক    ০৯:২৯ পিএম, ২০১৯-০৬-২০    649


ইনফর্ম ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ধুকতে থাকা শ্রীলংকা

আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ দ্বাদশ আসনেরর ২৭তম ম্যাচে আজ লীডসের হেডিংলিতে ইনফর্ম ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ধুকতে থাকা শ্রীলংকা। উভয় দলেরই টুর্নামেন্টে এটা ষষ্ঠ ম্যাচ।

টুর্নামেন্টে টিকে থাকতে গত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৭ রানে পরাজিত সাবেক চ্যাম্পিয়ন লংকানদের সামনে এ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই। চাপে থাকা শ্রীলংকাকে কঠিন পরীক্ষা দিতে হবে ইংল্যান্ডের ব্যাটিং শক্তির কাছে। পক্ষান্তরে ফেবারিট ইংল্যান্ড এ ম্যাচেও তাদের একক প্রাধান্য বিস্তার করে ম্যাচ জিততে চাইবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

গত পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া লংকানরা বর্তমানে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। টুর্নামেন্টে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে তাদের বাকি চার ম্যাচেই জিততে হবে।

১৯৯৬ চ্যাম্পিয়ন শ্রীলংকা দল নিউজিল্যান্ডের কাছে পরাজয় দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করে। এরপর তাদের দুটি ম্যাচ বৃস্টির কারণে পরিত্যক্ত হলে তাদের হলে তারা লড়াই করার কোন সুযোগই পায়না। মূলত বৃস্টিই তাদের সম্ভাবনা কেড়ে নেয়।

সাধারন কথায় অপ্রতিরোধ্য, ফেবারিট স্বাগতিক ইংল্যান্ডকে পরাজিত করে নকআউট পর্বে যেতে হলে লংকানদের বিশেষ পারফরমেন্স করতে হবে।

দুর্ভাগ্যবশত পাকিস্তানের কাছে এক ম্যাচ পরাজিত হওয়া ছাড়া পাঁচটির ম্যধ্যে চারটিতে জয় পাওয়া ইংল্যান্ড বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

অধিনায়ক ইয়োইন মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড এ বিশ্বকাপে এ পর্যন্ত সেরা ব্যাটিং লাইনআপের দল হিসেবে পরিচিত লাভ করেছে। প্রতিপক্ষ বোলারদের উড়িয়ে পাঁচ ম্যাচেই তাদের ব্যাটসম্যানরা তিনশ’র বেশি রান করেছেন। যার মধ্যে দুটি ছিল বাংলাদেমের বিপক্ষে ৩৮৬/৬ এবং আফগানিস্তানের বিপক্ষে ৩৯৭/৬।

প্রকৃত পক্ষে এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় পাঁচ জনই ইংল্যান্ডের এবং এ পর্যন্ত টুর্নামেন্টে হওয়া ১২ সেঞ্চুরির মধ্যে পাঁচটি এসেছে ইংলিশদের কাছ থেকে।

ইনজুরির কারণে ওপেনার জেসন রয়ের সেবা না পেলেও ঝড়ো গতিতে বিশ্ব রেকর্ড ১৭টি ছক্কাসহ মরগানের ১৪৮ রানের সুবাদে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৯৭ রানের বিশাল স্কোর গড়েছে ইংল্যান্ড। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ভুমিকা রেখেছেন জো রুট।

ইংল্যান্ডের এই দানবীয় শক্তিকে থামাতে শ্রীলংকা দলের মূল দায়িত্ব পালন করতে হবে দুই পেসার লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপকে।

ব্যাটিং লাইনআপেও লংকাকে মিডল অর্ডারের দুর্বলতার সমাধান করতে হবে। কেননা এ পর্যন্ত প্রতিটি ম্যাচে লংকানদের মিডল অর্ডার ধ্বসে পড়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র ১৪ রানে পাঁচ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩৬ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। এ ছাড়া ৩৬ রানে সাত উইকেট হারানোর পর আফগানিস্তানের বিপক্ষে ৩৬.৫ ওভারে ২০১ রানে অল আউট হয়েছে দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন দলটি।

অস্ট্রেলিযার বিপক্ষে তিন উইকেটে ২০৫ রান করা দলটি শেষ পর্যন্ত অলআউট হয়েছে ২৪৭ রানে। টুর্নামেন্টে এ পর্যন্ত যথাকমে ১২ ও ৯ উইকেট শিকার করা জোফরা আর্চার ও মার্ক উডের মত বোলারকে সামাল দিতে লংকাকে অসাধারণ ব্যাটিং নৈপুন্য প্রদর্শন করতে হবে।

দল:

ইংল্যান্ড: ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, জেমস ভিন্স, জোফরা আর্চার।

শ্রীলংকা: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নুয়ান প্রদীপ,আবিস্কা ফার্নান্দো,লাহিরু থিরিমান্নে, কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিজ, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, মিলিন্দা সিরিবর্দেনে, জেফরে বান্দারসে।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত