ভূমধ্যসাগরে ভেসে থাকা নৌকার ৬৪ বাংলাদেশিকে ফেরত পাঠাবে তিউনিসিয়া

bcv24 ডেস্ক    ১০:৫৯ পিএম, ২০১৯-০৬-২০    558

ভূমধ্যসাগরে ভেসে থাকা নৌকার ৬৪ বাংলাদেশিকে ফেরত পাঠাবে তিউনিসিয়া

উপকূল থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে প্রায় তিন সপ্তাহ ভাসমান থাকার পর দেশে ফিরতে রাজি হওয়ার শর্তে অভিবাসন প্রত্যাশীদের নৌকাটি তীরে ভিড়তে দিয়েছে তিউনিসিয়া সরকার। 

ইউরোপে যাওয়ার চেষ্টায় ৭৫ জন অভিবাসী নিয়ে তিউনিসিয়ার জারভিস উপকূলে ছিল মিশরের নৌকাটি; এর আরোহীদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি বলে রেড ক্রিসেন্ট জানিয়েছিল। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

লিবিয়া থেকে যাত্রা করা এসব অভিবাসীদের সাগরে তিউনিসিয়ার জলসীমায় মিশরের নৌকাটি উদ্ধার করলেও অভিবাসী কেন্দ্রগুলোতে স্থান সঙ্কটের কারণ দেখিয়ে নৌকাটিকে তীরে ভিড়তে দেয়নি তিউনিসিয়া। নৌকার আরোহীদের খাবার এবং ওষুধ দিতে চাইলেও তারা সেসব নিতে রাজি হননি জানিয়ে তিউনিসিয়ার কর্মকর্তারা বলছিলেন, তারা ইউরোপে ঢুকতে দেওয়ার সুযোগ চাইছিলেন। 

রয়টার্স গত বুধবার জানিয়েছে, নৌকাটির আরোহীরা নিজ দেশে যেতে রাজি হওয়ার পর তাদের কূলে ভিড়তে দেওয়া হয়েছে এবং ওই দলে থাকা ৬৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হবে। তিউনিসিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোঙ্গি স্লিম রয়টার্সকে বলেন, এক কঠিন পরিস্থিতিতে তিন সপ্তাহ সাগরে আটকে থাকার পর অবশেষে নৌকাটিকে তীরে ভিড়তে দিয়েছে তিউনিসিয়া। অভিবাসীরাও তাদের নিজ নিজ দেশে ফিরতে সম্মত হয়েছে। ওই নৌকার বাকি যাত্রীদের মধ্যে একজন মরক্কো, ৯ জন মিশর এবং একজন সুদানের নাগরিক বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। 

এদের মধ্যে সুদানের নাগরিক আশ্রয় চাওয়ায় তাকে রেখে অন্যান্যের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে তিউনিসিয়া সরকার। তিউনিসিয়ার জলসীমায় আটকে থাকাদের উপকূলে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির একটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান লরেনা লান্ডো। 

তিনি বলেন, সাগরে ভাসমান এইসব অভিবাসীদের সবাই মিলে সহায়তা করা খুবই জরুরি। ইউরোপের স্বপ্নে লিবিয়া উপকূল থেকে যাত্রা শুরুর পর গত ৩১ মে থেকে তিউনিসিয়ার জলসীমায় আটকে ছিল এই নৌকার যাত্রীরা। গত মাসে ইউরোপে ঢোকার উদ্দেশ্যে ভূমধ্যসাগরের তিউনিসীয় উপকূলে এসে নৌকা ডুবে অন্তত ৬৫ অভিবাসীর মৃত্যু হয়। এদের মধ্যে ৪০ জনই ছিলেন বাংলাদেশি। 

২০১৯ সালের প্রথম চার মাসে ভূমধ্যসাগরে ১৬৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। মানব পাচারকারীদের প্ররোচনায় পড়ে লিবিয়ার পশ্চিম উপকূল সম্প্রতি আফ্রিকার অভিবাসীদের জন্য ইউরোপে ঢোকার সুযোগ হয়ে উঠেছে। তবে লিবিয়ার জলসীমারক্ষিদের সহায়তায় মাদক পাচারকারীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার পর থেকে অভিবাসীদের এই জলপথ ব্যবহার কমে এসেছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত