ঢাকা-না.গঞ্জ-কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩

bcv24 ডেস্ক    ১১:৪৯ পিএম, ২০১৯-০৬-২০    571

ঢাকা-না.গঞ্জ-কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩

ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে ঢাকার মোহাম্মদপুরে কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে নিহতের বিরুদ্ধে অন্তত আটটি হত্যা মামলা রয়েছে থানায়। নিহত তানভীর আহমেদ অনিকের (২৬) গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। ‘সেভেন স্টার গ্রুপ’ নামে একটি দল গড়ে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় তিনি ‘সন্ত্রাসী কর্মকান্ড’ চালিয়ে আসছিলেন বলে র‌্যাবের ভাষ্য। 

র‌্যাব-২ এর অধিনায়ক মোহাম্মদ আশিক বিল্লাহ বলছেন, গতকাল বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় ‘সন্ত্রাসীদের সঙ্গে’ র‌্যাবের গোলাগুলিতে অনিক নিহত হন। আশিক বলেন, একদল সন্ত্রাসী কেরানীগঞ্জ থেকে নদী পার হয়ে ভোরে বসিলা এলাকায় আসে। সেখানে র‌্যাবের একটি টহল দলের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। গোলাগুলি থামলে সেখানে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ ওই যুবককে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা আশিক। তিনি বলেন, নিহতের সঙ্গে থাকা একটি কাগজ থেকে আমরা তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছি। তার বিরুদ্ধে অন্তত আটটি হত্যা মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।

নারায়ণগঞ্জ: ফতুল্লায় মাদক ও ডাকাতি মামলার এক আসামি গ্রেফতার হওয়ার পর গোয়েন্দা পুলিশের ‘অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানের’ মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দাপা বালুর মাঠ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহার ভাষ্য। নিহত লিপু নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুনি এলাকার শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, অস্ত্র, বিস্ফোরক ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে থানায়। পুলিশ বলছে, লিপু ছিলেন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। জেলা পুলিশের করা মাদক চোরাকারবারির তালিকাতেও তার নাম ছিল। তাকে ধরিয়ে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। 

জেলা গোয়েন্দা পুলিশের এসআই কামরুল হাসান বলেন, গত বুধবার সন্ধ্যায় লিপুকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ও অস্ত্র লুকিয়ে রাখার কথা জানায়। ওই তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে রাতে দাপা বালুর মাঠ এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে গেলে লিপুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশও তকন পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে লিপুর সহযোগিরা তাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় সে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ লিপুকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এসআই কামরুল জানান। 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক, এসআই কামরুল হাসান ও কনস্টেবল নাদিম এই অভিযানে আহত হয়েছেন জানিয়ে এসআই কামরুল বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুমিল্লা: কুমিল্লা শহরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। গত বুধবার রাত ৩টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে সদর দক্ষিণ থানার ওসি মামুন অর রশিদের ভাষ্য। নিহত তোফায়েল কুমিল্লা দক্ষিণ চর্থার এলাকার নোমান সবুজের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনের অন্তত ছয়টি মামলা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তার দেড় বছরের সাজাও হয়েছিল। 

ওসি মামুন অর রশিদ বলেন, মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ রাতে ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অতর্কিতে হামলা করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। একপর্যায়ে নগরীর শীর্ষ মাদক কারবারি তোফায়েল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি সুইস গিয়ার, ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান ওসি। তিনি বলেন, এ অভিযানে পুলিশের ৪ সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত