পরিবেশ রক্ষায় সবাইকে বাসস্থান-কর্মস্থলে গাছ লাগানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

bcv24 ডেস্ক    ১১:৫৩ পিএম, ২০১৯-০৬-২০    571

পরিবেশ রক্ষায় সবাইকে বাসস্থান-কর্মস্থলে গাছ লাগানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে কর্মস্থলে ও বাসস্থানে গাছ লাগানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০১৯ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পরিবেশ দূষণের নানা কারণ তুলে ধরেন তিনি। 

শেখ হাসিনা বলেন, আমরা বাংলাদেশে পরিবেশ রক্ষায় যথেষ্ট সচেতন। আমাদের যত স্কুল, কলেজ, অফিস, আদালত আছে আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেকে যার যার কর্মস্থলে এবং বাসস্থানে কিছু গাছ লাগাবেন। আমাদের ছেলেমেয়েদেরকেও শেখাতে হবে। পরিবেশ রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচির কথা অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রতি বছরের মত এ বছরও আমরা জেলা, উপজেলায় বৃক্ষমেলার আয়োজন করেছি। মানুষের মাঝে একটা ভালো রকমের উদ্যোগ দেখেছি। তারা হাটে গেলে গাছের চারা কিনে নিয়ে বাড়িতে গিয়ে লাগায়। আর্থিকভাবে লাভবান হওয়ায় তারা এটা করে। জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা বলেন সরকারপ্রধান। 

তিনি বলেন, আমরা জানি বৈশ্বিক উায়ন বা জলবায়ু পরিবর্তনের একটা ধাক্কা আমাদের ওপর আসবেই। আমরা কারও মুখাপেক্ষী না হয়ে নিজেরাই কিছু ব্যবস্থা নিয়েছি। এই জলবায়ু পরিবর্তন এখনও আমাদের কোনো ক্ষতি করতে পারছে না। কিন্তু আমরা যেহেতু দায়ী না, উন্নত দেশগুলো এজন্য দায়ী, ভুক্তভোগী হতে যাচ্ছে আমাদের মতো দেশকে। সেজন্য আমরা আমাদের নিজস্ব পরিকল্পনা, নিজস্ব অর্থায়নে উদ্যোগ নিয়েছি। দেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ভবিষ্যতেও যাতে না পড়ে, সেই পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী জানান, উপক‚লীয় এলাকায় সবুজ বেষ্টনী সৃষ্টি এবং বনভূমির ডিজিটাল ম্যাপ করা হচ্ছে। সুন্দরবনসহ মোট ১৫টি রক্ষিত এলাকার ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত কার্বন জরিপ সম্পন্ন হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় লাগসই প্রকল্প গ্রহণের জন্য ‘কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যান ২০১৬-২০২১’ প্রণয়ন করা হয়েছে। বনের পাশে এবং প্রান্তিক ভ‚মিতে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠিকে সম্পৃক্ত করে সামাজিক বন সৃষ্টি করা হচ্ছে। যেখানে সরকারি জমিতে বৃক্ষ রোপণ ও পরিচর্যাকারী ব্যক্তি বা সংগঠনকে বনজ সম্পদ থেকে আহৃত লভ্যাংশের ৭৫ শতাংশ দেওয়া হয়। 

বাকী ২৫ শতাংশ সরকারের রাজস্ব খাতে জমা হয়। সামাজিক বনায়নের মাধ্যমে সৃজিত বাগানে ছয় লাখ ৭৮ হাজার ৬০১ জন উপকারভোগী রয়েছেন। যাদের মধ্যে মহিলা উপকারভোগীর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৪৬৭ জন। এ পর্যন্ত এক লাখ ৬৮ হাজার ৫৬৪ জন উপকারভোগীর মধ্যে ৩৫৬ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ৫২২ টাকা বিতরণ করা হয়েছে। নদীরক্ষায়ও তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীকে ‘প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করে তা ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। এসব নদীর তীর হতে অবৈধ স্থাপনা অপসারণের কাজ চলছে। অবৈধ দখলকারী যত ক্ষমতাশালীই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এসব নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চাই। 

পাশাপাশি ঢাকা শহরের চারপাশে নদী তীরের পরিবেশ উন্নয়নের মাধ্যমে মানসম্পন্ন নির্মল বিনোদনের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে নৌপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০১৯’, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৮ ও সামাজিক বনায়নের লভ্যাংশের চেক এবং একইসঙ্গে পরিবেশ সংরক্ষণে ভ‚মিকা রাখার জন্য জাতীয় পরিবেশ পদক-২০১৯ বিতরণ করা হয়। পাশাপাশি গাজীপুরে শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টার ও পরিবেশ অধিদপ্তরের একটি ভবনও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি তেঁতুল গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত