ভার্জিনিয়ায় বাইটপোর বার্ষিক পিকনিক ও ফাদার’স ডে উদযাপন

bcv24 ডেস্ক    ১০:৫৩ এএম, ২০১৯-০৬-২১    1457


ভার্জিনিয়ায় বাইটপোর বার্ষিক পিকনিক ও ফাদার’স ডে উদযাপন

উডব্রীজ ভার্জিনিয়ার লিসিভানিয়া পার্কে গত ১৬ জুন (রবিবার) বাংলাদেশি আমেরিকান ইনফরমেশন টেকনোলজি প্রফেশনালস্ অরগানাইজেশন (বাইটপো)’র আয়োজনে ফাদারস্ ডে ও বার্ষিক পিকনিক-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। 

দিনব্যাপি সবুজ শ্যামল ঘেরা পার্কটি প্রবাসী বাংলাদেশিদের পদচারনায় মুখরিত ছিল। সকালের নাস্তা থেকে শুরু করে, বারবিকিউ, ফলমূল, গরু ও খাশির মাংশ, চিংড়ি লাউ, সালাদ এমনকি পায়েশ রসমালাই আর পান সুপারি মিলিয়ে মুখরোচক খাবারে পরিপূর্ণ ছিল সারাদিন। বাচ্চাদের ও মহিলাদের খেলাধুলা, বাবা দিবসে বাবাদের সম্মাননা সহ গানে গানে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গন । 

সকাল থেকেই শত শত প্রবাসী বাঙালিরা পিকনিক প্রাঙ্গনে আসতে থাকেন, এ যেন প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে বাইটপোর এ পথচলা উদ্বোধন করেন ই লার্নিং বই লেখক ও নলেজ ক্যারিয়ার জ্ঞানবাহন প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর বদরুল হুদা খান। এসময় বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি,  গ্রেটার ওয়াশিংটন ডিসির বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সম্মানিত গুরুজন, লেখক কবি সাহিত্যিক, সম্পাদক, সাংবাদিক ও বিশিষ্ট কন্ঠশিল্পী ডক্টর সীমা খান উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন খেলাধুলার পুরস্কার ও রাফেল ড্র পুরস্কার বিতরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে বাইটপোর অন্যতম সদস্য সামসুদ্দিন মাহমুদ, বাইটপোর সদস্যদের সকলকে পরিচয় করিয়ে দেন। সংক্ষিপ্ত বক্তব্যে বাইটপোর মিশন ও ভিশন আলোকপাত করা হয়। বাইটপোর সকল সদস্য নিজেদের পরিচয় দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সামছুদ্দীন মাহমুদ, মোহাম্মেদ রশীদ, সাইফুল্লাহ খালেদ, তারিকুল ইসলাম অশ্রু, হাবিবুল্লাহ ভুঁইয়া কচি, মো. নিজামউদ্দিন, মো. মিজানুর রহমান, মোহাম্মদ হায়দার, আবদুল মোমেন, আয়ান রশীদ, রফিকুল ইসলাম আকাশ, সুমন কর্মকার, তৈয়বুর হাসান, তানভীর হায়দার প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধক ডঃ বদরুল খান তার বক্তব্যে বাংলাদেশী আইটি প্রফেশনালদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্পোরেট অফিস এবং ইউএস গভর্নমেন্টের অফিসে কাজ করার প্রশংসা করে বলেন, গার্মেন্টস সেক্টরের পরে বাংলাদেশের আইটি সেক্টর সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসাবে আবির্ভূত হয়েছে। আইটি প্রফেশনালরা তাদের অভিজ্ঞতা দিয়ে কেবল কমিউনিটিতে নয় বাংলাদেশের আইটি খাতকেও বিভিন্নভাবে সহায়তা করতে পারে। 

আগামী দিনে আরো বাংলাদেশীদের একটি বিশাল অংশ এ সেক্টরে প্রবেশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই  প্রফেশনালরা দেশের রেমিটেন্সে বিশেষ অবদান রাখতে সক্ষম হবেন। সাথে সাথে বাংলাদেশের আইটি খাত উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে। এ বিষয়ে বাইটপো বাংলাদেশ সরকারের সাথে একটি সেতুবন্ধন হিসাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাইটপোর সকল কাজে বিশেষ সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

সামছুদ্দীন মাহমুদ তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইটি প্রফেশনালদের একই প্লাটফর্মে নিয়ে এসে সংগঠনের কার্যক্রম, আদর্শ ও উদ্দেশ্যের বর্ণনা দিয়ে বলেন, আগামী দিনে সংগঠনের কার্যক্রম কেবল নিজেদের মধ্যেই নেটওয়ার্কিং বৃদ্ধি ও পারষ্পরিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকবেনা, কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে সহায়তা এবং সর্বোপরি আইটি সেক্টরে বাংলাদেশ সরকারকে বিভিন্ন কাজে সহায়তা প্রদানেরও আশ্বাস দেন। 

এছাড়া আগামীতে বাইটপোর আরো তিনটি অনুষ্ঠানের ঘোষনা প্রদান করেন। অনুষ্ঠানগুলো হচ্ছে যথাক্রমে আগামী বছর ২১ জুন ২০২০ “বার্ষিক পিকনিক ও ফাদার’স ডে উদযাপন”, আগামী অক্টোবর ২০১৯ “বাইটপো সকার গোল্ডকাপ  টুর্ণামেন্ট” এবং জানুয়ারি ২০২০ “আইটি স্টার এওয়ার্ড” প্রদান । পরবর্তিতে এ বিষয়ে  আরো বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে।  

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছোট ছোট ছেলেমেয়েদের ও মহিলাদের খেলাধুলায় সহায়তা করেন আয়ান রশীদ ও নুর মোহাম্মদ, এরপর ফাদার’স ডের বিশেষ অনুষ্ঠান পরিচালনা করেন তারিকুল ইসলাম অশ্রু। তাকে সহায়তা করেন হাবিবুল্লাহ ভুইয়া ও নিজামউদ্দীন। বারবিকিউতে সহায়তা করেন সাইফুল্লাহ খালেদ, মোহাম্মদ হায়দার, আবদুল মোমেন, তৈয়বুর হাসান, মেজবানী ও অন্যান্য রান্নায় সহায়তা করেন মোহাম্মদ রশীদ, মিজানুর রহমান, সুমন কর্মকার, রেদওয়ান চৌধুরী বোরহান আহমেদ, সরফওয়াজ ও স্যাম রিয়া (মাহমুদ ভাবী)। 

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে সহায়তা করেন রফিকুল ইসলাম আকাশ ও দেওয়ান বিপ্লব। মিউজিক ও সাউন্ড সিস্টেমে সহায়তা করেন উজ্জল হোসেন ও তুশার রহমান। র‌্যাফেল ড্র তে সহায়তা করেন ফাইয়াজ মাহমুদ ও ফারিয়া খালেদ। র‌্যাফেল ড্রতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে ২২ ক্যারেট স্বর্ণের চেইন, গেস হাতঘড়ি ও আন ক্লেইন হাতঘড়ি। পুরস্কারগুলি স্পন্সর করেন যথাক্রমে এজেএম হোসেন, কবির পাটোয়ারী ও মাসুদ আহসান। ফাদার’স ডের কেক কাটেন সর্বজন শ্রদ্ধেয় সংগঠনের  সদস্য মিজানুর রহমানের বাবা মো. সিরাজুল ইসলাম, সাইফুল্লাহ খালেদের বাবা রহমান বিশ্বাস ও তানভীর হায়দার এর বাবা আবুল ফজল। বাবা দিবসে সকল বাবাদের সম্মানে একটি বিশেষ বাইটপো লোগোযুক্ত কফিকাপ উপহার প্রদান করা হয়।

ফটোক্রেডিট : দেওয়ান বিপ্লব

রফিকুল ইসলাম আকাশ, যুক্তরাষ্ট্র থেকে-



রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত