শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৩ এএম
কানাডার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার জন্য নাম লেখালেন সাকিব আল হাসান। খেলবেন ব্রাম্পটন উলভসের হয়ে। গতবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলো এবার বিশ্বের বড় বড় টি-টোয়েন্টি খেলোয়াড়দের দিকে হাত বাড়িয়েছে, সে ধারাবাহিকতায় সাকিবও খেলছেন এই লিগে।
টুর্নামেন্টটির এবারের আসর বসবে বিশ্বকাপের পরপর, ২৫ জুলাই থেকে। বিশ্বকাপে খেলতে থাকা খেলোয়াড়েরা যাতে এই লিগে খেলতে পারেন, এ কারণেই দেরি করে শুরু হচ্ছে লিগটি। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ আগস্ট। অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।
ব্রাম্পটন উলভস গতবার এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল। কিন্তু তখন দলটার নাম ব্রাম্পটন উলভস ছিল না, ছিল ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বি টিম’। গতবার ভ্যাঙ্কুভার নাইটসের কাছে একটুর জন্য শিরোপা হাতছাড়া হওয়া ফ্র্যাঞ্চাইজিটি এবার আর শিরোপা হারাতে চায় না। এ কারণেই মালিকপক্ষ ফ্র্যাঞ্চাইজিটিকে একদম ঢেলে সাজাচ্ছে। দলে সাকিব ছাড়াও এসেছেন নিউজিল্যান্ডের ওপেনার কলিন মানরো। টুর্নামেন্টের সব কটি ম্যাচই হবে ব্রাম্পটনের মাঠে।
সাকিব আর মানরো ছাড়াও এই টুর্নামেন্টে খেলছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও শোয়েব মালিক। তাঁরা খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে। সদ্য অবসর নেওয়া যুবরাজ সিং, ব্রেন্ডন ম্যাককালাম ও কাইরন পোলার্ড খেলবেন টরন্টো ন্যাশনালসে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন খেলবেন অ্যাডমন্ট রয়্যালসে। ডোয়াইন ব্রাভো ও ক্রিস লিনকে দেখা যাবে উইনিপেগ হকসের জার্সি গায়ে। ওদিকে সুনীল নারাইন ও থিসারা পেরেরার মতো খেলোয়াড়েরা খেলতে যাবেন মন্ট্রিল টাইগার্সের হয়ে।
দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷ গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত