চলচ্চিত্র সেন্সর বোর্ড পরিণত হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে

bcv24 ডেস্ক    ০৯:১২ পিএম, ২০১৯-০৬-২১    307


চলচ্চিত্র সেন্সর বোর্ড পরিণত হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে

চলচ্চিত্র সেন্সর বোর্ডে আসছে পরিবর্তন। এ বোর্ডের নাম পরিবর্তন করে এর নীতিমালারও পরিবর্তন করা হচ্ছে। চলচ্চিত্র সেন্সর বোর্ড পরিণত হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, ‘দ্য  সেন্সরশিপ ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩ (সংশোধিত ২০০৬)-এর পরিবর্তে প্রণয়ন করা হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০১৯’- এর খসড়া।  

এই নীতিমালা অনুযায়ী চলচ্চিত্রকে চারটি শ্রেণিবিন্যাসে মূল্যায়ন করা হবে। এগুলো হলো- ইউএ (সর্বসাধারণের জন্য উপযোগী)। এরপর হচ্ছে ইউ-১২ (১২ বছর বয়স পর্যন্ত) গ্রেডের সিনেমা ১২ বছরের কম বয়সী শিশুরা কেবল পিতা-মাতা বা অভিভাবকের সঙ্গে দেখতে পারবে। এটি মূলত শিশুতোষ চলচ্চিত্র। এরপর থাকবে ইউ (১২-১৮) মূলত (১২ থেকে ১৮ বছর বয়সী) গ্রেডের সিনেমাগুলো ১২ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোররা দেখতে পারবে।

এ ধরনের চলচ্চিত্রে হালকা ভীতিকর দৃশ্য থাকতে পারে। আর ইউ ১৮ হচ্ছে (১৮ বছরের বেশি বয়সী) গ্রেডের সিনেমাগুলো ১৮ বছর ও তার বেশি বয়সীরা দেখতে পারবেন। এ ধরনের চলচ্চিত্রে পরিমিত মাত্রায় সন্ত্রাস, ভয়াল দৃশ্য, যৌনতা ও বিধি অনুযায়ী সতর্কীকরণ বক্তব্যসহ মাদকের ব্যবহার থাকতে পারে। 

‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০১৯’-এ ১৫টি ধারা রয়েছে। সেগুলো হলো-১.সংক্ষিপ্ত শিরোনাম, আওতা ও কার্যকারিতা, ২. সংজ্ঞা, ৩. বোর্ড, বোর্ড কার্যালয় ও আপিল কমিটি গঠন, ৪. চলচ্চিত্র সার্টিফিকেশন, ৫.আপিল, ৬. সার্টিফিকেট সাময়িক স্থগিতকরণ, ৭. চলচ্চিত্রের প্রচার সামগ্রীর অনুমোদন, ৮. সার্টিফিকেট বাতিল করার ক্ষমতা, ৯. অপরাধ, দন্ড ও আপিল, ১০. বিধি প্রণয়ন ক্ষমতা, ১১. অব্যাহতির ক্ষমতা, ১২. ক্ষমতা অর্পণ, ১৩. আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা, ১৪. দাপ্তরিক কর্তৃপক্ষকে শুনানি ব্যাতীত কোনো নিষেধাজ্ঞা বা অন্য কোনো আদেশ নহে, ১৫. রহিতকরণ ও হেফাজত ধারায় বিভিন্ন উপধারার বর্ণনা রয়েছে। 

আইনশৃঙ্খলার স্বার্থে, স্থানীয় চলচ্চিত্র শিল্পের স্বার্থে, অথবা যে কোনো জাতীয় স্বার্থে একটি সার্টিফিকেটপ্রাপ্ত চলচ্চিত্রের সার্টিফিকেট আদেশ জারির মাধ্যমে সার্টিফিকেট বাতিল করা যাবে। আরো জানা যায়, কোনো সার্টিফিকেটপ্রাপ্ত চলচ্চিত্র যদি ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০১৯’-এর যেকোনো ধারা ভেঙে প্রদর্শন করা হয় সেক্ষেত্রেও সার্টিফিকেট বাতিল করা যাবে আদেশ জারির মাধ্যমে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়। সেন্সর বোর্ড সূত্রে আরো জানা যায়, আসছে জাতীয় চলচ্চিত্র দিবসের আগেই এই নতুন নীতিমালাটি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। 



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত