শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০২ এএম
অনেক দিন পর ফের খবরের শিরোনামে ভারতের জনপ্রিয় নারী র্যাপার হার্ড কৌর। তবে নেতিবাচক কারণে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্কিত পোস্ট করে বিপাকে পড়েছেন তিনি। ওই পোস্টে আরএসএস প্রধান মোহন ভাগবতের নামও উল্লেখ করেন। তারপরই অভিযোগ দায়ের হার্ড কৌরের বিরুদ্ধে। একেবারে দেশদ্রোহীতার মামলা ঠুকে দেয়া হয়েছে তার বিরুদ্ধে। সোমবার ৩৯ বছর বয়সী র্যাপার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেই পোস্টে যোগী আদিত্যনাথ ও মোহন ভাগবতকে নিয়ে বিতর্কিত কিছু অংশ ছিল। যা যোগীর এক অনুগামীর পছন্দ হয়নি।
বুধবার হার্ড কৌরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শশাঙ্ক শেখর। যিনি পেশায় একজন আইনজীবী। অভিযোগটি সাইবার থানায় পাঠানো হয়েছে। হার্ড কৌরের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১২৪এ, ১৫৩এ, ৫০০ এবং ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ১২৪এ হল দেশদ্রোহিতা ধারা। এছাড়াও ধর্মের ভিত্তিতে ভেদাভেদ তৈরির চেষ্টা এবং মানহানির মামলা দেওয়া হয়েছে। সেই সঙ্গে আইটি অ্যাক্টের ৬৬ ধারাও যুক্ত করা হয়েছে। হার্ড কৌরের ভারতে জন্ম হলেও পরে তিনি লন্ডন চলে যান। পরে কাজের সূত্রে ভারতে ফিরে আসেন। তার গান ‘গ্ল্যাসি’ এবং ‘মুভ ইউর বডি’ একসময় লোকের মুখে মুখে ঘুরত। বলিউড ছবিতে বেশ কিছু জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। অনেক পুরস্কারও তিনি পেয়েছেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত