শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০১ এএম
প্রথম দর্শনে প্রশংসা পাচ্ছে সাইফ চন্দন পরিচালিত ছবি ‘আব্বাস’ চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার। এতে নায়ক নিরবকে ভিন্ন লুকে প্রকাশ করা হয়েছে। গতকাল দুপুরে পোস্টারটি প্রকাশ করার পর থেকে বেশ প্রশংসা পাচ্ছে। আগামি ৫ জুলাই ছবিটি সারা দেশে মুক্তি পাচ্ছে।
পোস্টারে দেখা যায়, পুরান ঢাকার একটি গলিতে দাঁড়িয়ে আছেন নিরব। কপালে চিন্তার ভাঁজ। গলায় ঝোলানো লকেটে আঙুল রেখেছেন, অন্য হাতে ভর দিয়েছেন কোমরে।
পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও তার সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। নামভূমিকায় অভিনয় করছেন নিরব।
ছবিতে নিজের চরিত্র নিয়ে নিরব বলেন, “আমি ছবিতে পুরান ঢাকার সন্ত্রাসী ‘আব্বাস’ চরিত্রে অভিনয় করছি। গল্পে দেখা যাবে যে আমি সাধারণ একটি ছেলে গ্রাম থেকে শহরে আসি। একটি গ্যারেজে কাজ শুরু করি। সেখান থেকেই আমি সন্ত্রাসী হয়ে উঠি। এই ছবির মাধ্যমে সমাজের কিছু চিত্র উঠে আসবে।”
এর আগে সাইফ চন্দন নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু ও আইরিন। ‘আব্বাস’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও সোহানা সাবা। চলচ্চিত্রে নিরব-সাবা জুটি এবারই প্রথম। পুরোপুরি মৌলিক গল্পের ছবি ‘আব্বাস’ প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
নিরব, সাবা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ডন, আলেকজান্ডার বো প্রমুখ। ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির মাধ্যমে চলচ্চিত্র শুরু করেন সাইফ চন্দন। এরইমধ্যে নির্মাণ করেছেন ‘টার্গেট’। ‘আব্বাস’ তাঁর তৃতীয় চলচ্চিত্র।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত