নবদম্পতি নুসরাত-নিখিলকে তারকাদের শুভেচ্ছা বার্তা

bcv24 ডেস্ক    ০৯:১৮ পিএম, ২০১৯-০৬-২১    693


নবদম্পতি নুসরাত-নিখিলকে তারকাদের শুভেচ্ছা বার্তা

নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন কলকাতার বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী তথা সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ নুসরাত জাহান। গত বুধবার তুরস্কের বোদরুম শহরে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় নুসরাতের। প্রকাশ্যে এসেছে নবদম্পতির ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে বিয়ের খবর সবাইকে জানিয়েছেন নবদম্পতি। আর তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তনুশ্রীসহ টালিগঞ্জের তারকারা।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে প্রসেনজিৎ লিখেছেন, ‘অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। চিরসুখী হও। ঈশ্বর আমার দেবীকে আশীর্বাদ করুন।’জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘অভিনন্দন প্রিয়! দেখতে দারুণ লাগছে।’ বিয়ের ছবিতে পরনে লাল লেহেঙ্গা চোলি, মাথায় লাল ওড়না, হাতে লাল-সাদা ও সোনালি রঙের চূড়া ও কালিরাস, মাথায় টিকলি ও গলায় ভারী গয়নায় নুসরাতকে মোহময়ী লাগছে। নিখিল জৈনকে দেখা যাচ্ছে সাদা শেরোয়ানিতে। তাঁর মাথায় ছিল সাদা পাগড়ি। গলায় সবুজ মালা।

টালিগঞ্জে সাধারণত ডেস্টিনেশন ওয়েডিং দেখা যায় না। তবে গত বছর থেকে বিরাট কোহলি-আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন-রণবীর সিংসহ বেশ কিছু ডেস্টিনেশন ওয়েডিং দেখেছে বলিউড। আর নুসরাত-নিখিলের বিয়েটাও হলো সেই বলিউডি কায়দায়।

১৮ জুন ছিল নুসরাতের মেহেদি ও সংগীত অনুষ্ঠান। মেহেদিতে নুসরাত সেজেছিলেন বোহেমিয়ান স্টাইলে। সংগীতে পরেছিলেন ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলের পোশাক।

শোনা যাচ্ছে, খুব দ্রুতই ভারতে ফিরবেন নুসরাত ও নিখিল। ২৫ জুন আইনি মতে বিয়ে সারবেন তাঁরা। আগামি ৪ জুলাই কলকাতায় রয়েছে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের পর ইউরোপে মধুচন্দ্রিমা কাটাবেন এ দম্পতি। 



রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত