শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০২ এএম
‘ঢাকা অ্যাটাক’-এর পর ‘ঢাকা ২০৪০’ নির্মাণে দীপঙ্কর দীপন, শনিবার থেকে শুটিং-
২০১২ সালের পৃথিবী কেমন হবে, তার ভূতাত্ত্বিক ও জলাবায়ুর চরম বিপর্যয়ের দুঃসাহসিক কাহিনি ২০০৯ সালের হলিউডের সাইন্স ফিকশন ছবি ‘২০১২’-তে তুলে ধরেন রোলান্ড এমেরিশ নামের এক নির্মাতা।
বর্ষ কিংবা সাল নিয়ে সিনেমার কথা আসলে তাই প্রথমে বৈজ্ঞানিক কল্পকাহিনীর কথায় সবার মাথায় আসে। দুই হাজার চল্লিশ সালের ঢাকা কেমন হবে, এটা নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন। আর এরপর থেকেই অনেকে ভাবতে শুরু করেছিলেন, কেমন হবে এই ছবির গল্প? এটা কি সাইন্স ফিকশন ঘরানার গল্প?
এসব প্রশ্নের উত্তর দিয়েছেন নির্মাতা দীপঙ্কর দীপন। রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। আর এখানেই ছবির প্রাথমিক পোস্টার উন্মোচন, ছবির কাস্টিং এবং প্রযোজককে পরিচয় করিয়ে দেয়া হয়।
ছবির গল্প নিয়ে কোনো আভাস না দিলেও নির্মাতা পরিস্কারভাবে জানান, এটা সাইন্স ফিকশন নয়। তবে ছবিতে দুই হাজার চল্লিশ সালের ঢাকাকেই দেখাবেন বলে জানান।
এ বিষয়ে নির্মাতা বলেন, আমার এই সিনেমার (ঢাকা ২০৪০) গল্প একটু অন্যরকম। আগামি ২০৪০ সালের ঢাকা কেমন হবে? সেটাই এই সিনেমায় দেখানোর চেষ্টা করা হবে। অনেকে মনে করতে পারেন, এটা সায়েন্স ফিকশন ছবি। আসলে তা নয়। এটি একটি সামাজিক সিনেমা হতে যাচ্ছে।
‘ঢাকা ২০৪০’-এর মহরত অনুষ্ঠানে দীপঙ্কর দীপন ছাড়াও উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান, প্রযোজক সনেট কুমার সাহা ও ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ আরও অনেকে।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে। এরআগে এই অভিনেতা অনলাইনকে জানিয়েছিলেন, এই ছবিতে অভিনয় করতে অন্তত ৫টি সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন তিনি। ছবিতে তার বিপরীতে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা ও নুসরা ফারিয়াকে। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এ বি এম সুমনকে।
স্টুডিও এইট এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ঢাকা ২০৪০’ ছবির শুটিং শুরু হবে শনিবার (২২ জুন) থেকে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত