শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০২ এএম
সার্ফিং নিয়ে দেশের প্রথম ছবি ‘ন ডরাই’, মুক্তি পাচ্ছে আগামি অক্টোবরে অফিশিয়াল না হলেও তাক লাগিয়ে দিয়েছিলো ‘ডেয়ার টু সার্ফ’ নামের চলচ্চিত্রটির প্রথম দর্শন! পোস্টারে ছিলো নারী মুক্তির ইঙ্গিত।
আর এবার অফিশিয়াল পোস্টার, ছবির বাংলা নাম এবং টিজার প্রকাশ করে তুমুল আলোচনার জন্ম দিলো সার্ফিং নিয়ে বাংলাদেশের প্রথম ছবিটি!
সার্ফিং নিয়ে ছবির মধ্য দিয়ে প্রথমবার প্রযোজনায় নামলো স্টার সিনেপ্লেক্স। ছবিটির প্রযোজক হিসেবে আছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান। ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক তানিম রহমান অংশু, ছবির কেন্দ্রীয় চরিত্র সুনেরা বিনতে কামাল ও অভিনেতা শরিফুল রাজসহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।
সংবাদ সম্মেলনে সার্ফিং নিয়ে বাংলার প্রথম চলচ্চিত্রের পোস্টার উন্মোচন করা হয়। সেই সঙ্গে সঙ্গে প্রথমবার দেখা যায়, ছবির বাংলা নাম রাখা হয়েছে ‘ন ডরাই’। সংবাম সম্মেলনে জানানো হয়, যেহেতু ছবিতে কক্সবাজার অঞ্চলের গল্প বলা হয়েছে তাই সেখানকার আঞ্চলিক ভাষায় ছবির নাম রাখা হয়েছে।
পোস্টারে দেখা মেলে সমুদ্র পাড়ে লাল বেনারসিতে এক নববধূকে, অথচ তার হাতে ধরা সার্ফিং বোট! মূলত সার্ফিং নিয়ে এক নারীর প্যাশন-ই ফুটিয়ে তোলা হয়েছে পোস্টারে, সেই সঙ্গে আছে বাংলার নারী মুক্তির ইঙ্গিতও!
তবে মূল চমক দেখা যায় ‘ন ডরাই’-এর ট্রেলারে। প্রায় তিন মিনিটের ট্রেলারটিতে তুলে ধরা হয় সার্ফিং নিয়ে কক্সবাজারের স্থানীয় এক মেয়ে আয়েশার সংগ্রাম। যাকে সমাজ, পরিবার আর স্বজনরা বার বার মনে করিয়ে দেয়, ‘তুই নারী, তর জন্য সমুদ্র না, সার্ফিং না!’ সংসারের শিকলে বাঁধতে চায় তাকে। কিন্তু আয়েশা নাছোড়বান্দা! সমুদ্রের বিশাল ঢেউয়ের ভেতর থেকে সার্ফিং বোটে সওয়ার হয়ে বেরিয়ে আসে! দুর্দান্ত দাপটে!
ট্রেলারটি অন্তর্জালেও প্রকাশ করা হয়। যা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরজন্যে নির্মাতার মুন্সিয়ানাকে যেমন বাহবা দিচ্ছেন, তেমনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সুনেরার প্রশংসায় রীতিমত পঞ্চমুখ।
সত্য ঘটনা অবলম্বন করে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন দেবের বুনোহাঁস, পিংক ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে। আগামি অক্টোবরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত