শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০১ এএম
বলিউডের আবেদনময়ী ও সুন্দরী নায়িকা মাহি গিলের ওপর সম্প্রতি প্রাণঘাতী হামলা হয়েছে। একতা কাপুরের ‘ফিক্সার’ ওয়েব সিরিজের শুটিংয়ের সেটে এই ঘটনা ঘটে। তখন ওয়েব সিরিজটির ক্লাইমেক্স অংশের শুট হচ্ছিল। তবে প্রাণে রক্ষা পেয়েছেন নায়িকা মাহি গিল।
মহারাষ্ট্রের থানের ঘোরবন্দর রোডে ‘ফিক্সার’ ওয়েব সিরিজটির শুটিং হচ্ছিল। তখন একদল গুন্ডা এসে সেটের কলাকুশলীদের হুমকি দেয়। এরপর তারা রড আর লাঠি দিয়ে সেটে হামলা চালায়। শুধু মাহির ওপর নয়, সেটে অন্য সদস্যের ওপর হামলাকারীরা আক্রমণ করে। অতর্কিত এই হামলায় মাহিকে রক্ষা করতে গিয়ে সিনেমাটোগ্রাফার সন্তোষ থুন্ডিয়াল গুরুতর আঘাত পান। এ ছাড়া আরও দশজন গুরুতর আহত হয়েছেন। দুষ্কৃতকারীরা মাহি গিলের সঙ্গে অভব্য আচরণ করে। এমনকি তার সঙ্গে হামলাকারীদের হাতাহাতি হয়। এ সময় মাহি গিল প্রাণে বাঁচতে গাড়ির মধ্যে লুকিয়ে পড়েন।
একতা কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে পুরো ইউনিটকে একসঙ্গে দেখা গেছে। এই ভিডিওর মাধ্যমে পুরো ইউনিট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশের কাছে নিজেদের বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন।
আইএফটিডিএর সভাপতি অশোক পন্ডিত ঘটনাটি টুইট করেছেন। তিনি বলেছেন, ‘এটা খুবই নিন্দনীয় ঘটনা। আজ পর্যন্ত কোনো সেটে এমন ঘটনা ঘটেনি। আমরা সবাই খুবই অবাক।’
তবে ‘ফিক্সার’ ওয়েব সিরিজের টিম থেকে পোস্ট করা ভিডিওর বার্তা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে। তিনি ডিআইজি, ডিসি এবং থানে পুলিশকে ঘটনাটি দ্রুত তদন্ত করার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, থানে এলাকার একটি গ্যাং ঘটনাটি ঘটিয়েছে। আরও শোনা গেছে, পুলিশ এরইমধ্যে সাতজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত