ভুল সময়ে আউট হয়েছি : তামিম

bcv24 ডেস্ক    ০৯:৩৪ পিএম, ২০১৯-০৬-২১    362


ভুল সময়ে আউট হয়েছি : তামিম

রান তাড়ায় অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার মতো অবস্থায় কখনও যেতে পারেনি বাংলাদেশ। তবে বেশ কয়েক বার সম্ভাবনার হাওয়া বইতে না বইতেই গেছে থেমে। সেটির দায় ব্যাটসম্যানদেরই দিচ্ছেন তামিম ইকবাল। কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন নিজেকেও।

বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান করেছে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রেন্ট ব্রিজে। তবে ৩৩৩ রান করেও জয় ধরা দেয়নি। অস্ট্রেলিয়া যে করেছিল ৩৮১।

শুরুতে সৌম্য সরকারকে রান আউটে হারানোর পর দ্বিতীয় উইকেটে তামিম ও সাকিব আল হাসান গড়েন ৭৯ রানের জুটি। এই জুটি যখন নিয়ন্ত্রণ ভালোভাবে নিতে শুরু করেছেন, সাকিব আউট হয়ে যান ৪১ বলে ৪১ করে।

বড় রান তাড়ায়ও একটু সময় নিয়ে নিজের মতো করে খেলেছেন তামিম। ফিফটি করেন ৬৫ বলে। এরপর যখন তার আরও বড় ইনিংস খেলার কথা, উল্টো ৬২ রানে মিচেল স্টার্কের বল টেনে আনেন স্টাম্পে। এরপর মাহমুদউল্রাহ ও মুশফিকুর রহিমের জুটির সময়ও জয়টা অসম্ভব মনে হয়নি। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ পায়নি এই জুটিতেও।

এই ম্যাচের আগে বাংলাদেশ কখনও ওয়ানডে ৩৩০ রানের বেশি করতে পারেনি। ৩৮২ রান তাড়ায় জয় তাই ছিল অসম্ভরের কাছাকাছি। তবে রান তাড়ার সম্ভাব্য একটি ছবি এঁকেছিল দল, জানালেন তামিম।

“বড় স্কোর রান তাড়ার অভিজ্ঞতা আমাদের খুব বেশি নেই। আমি যেটা করছিলাম যে স্কোরবোর্ডের দিকে তাকাচ্ছিলাম না। চেষ্টা করছিলাম যে ৩০ ওভার পর যদি ১৮০-২০০ রানের মধ্যে থাকি, তাহলে শেষ ২০ ওভারে সুযোগ নিতে পারি। আগেই বেশি আগ্রাসী হতে গিয়ে উইকেট হারিয়ে যদি খেলা নষ্ট করে দেই, তাহলে কিছুই হবে না। এই ৩৩০-৩৪০ রানও হতো না। পরিকল্পনা ছিল শেষ ২০ ওভারে ১৭০-১৮০ করার, টি-টোয়েন্টিতে যেটি অনেক সময়ই হয়ে থাকে।”

তবে সেই সম্ভাব্য ছবি নষ্ট হয়ে গেছে নিজেদের ভুলেই, অকপট স্বীকারোক্তি এই ওপেনারের।

“ঝামেলা হয়েছে যে, ভুল সময়ে আমি আউট হয়ে গেলাম। সাকিব আর আমার জুটি ভালো হচ্ছিল, সেও ভুল সময়ে আউট হলো। আমরা ভালো খেলেছি, তবে আরও ভালো হতে পারত যদি আমরা ভুল সময়ে উইকেট না হারাতাম।”



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত