শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৪ এএম
অস্ট্রেলিয়ার কাছে হারের পরও সেমি-ফাইনাল স্বপ্নের মৃত্যু দেখছেন না ক্রিকেটাররা। সম্ভাবনা শেষ হয়ে যায়নি, বলছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয়ের পর সম্ভাবনা যেটুকু উজ্জ্বল হয়েছিল, সেটি আবার মলিন হয়ে গেছে অস্ট্রেলিয়ার কাছে হেরে। ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ৫। সেমি-ফাইনালে যেতে হলে বাকি তিনটি ম্যাচ জয়ের পাশাপাশি নির্ভর করতে হতে পারে অন্যান্যের ফলের ওপর। তবে সম্ভাবনার সব দুয়ারেই কড়া নাড়তে চান মাশরাফি। অধিনায়কের মতে, কাজটি কঠিন হলেও করতে চায় দল।
“আমি এখনও মনে করি... কে জানে কত কী হতে পারে! এখনও আমরা পারি, তিন ম্যাচ বাকি আছে। আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে এবং এরপর দেখব। কাজটি কঠিন হবে। তিনটি ম্যাচ যদি জিততে পারি, এরপর দেখা যাবে কী অবস্থা। আমাদের জন্য আপাতত গুরুত্বপূর্ণ হলো বাকি তিনটি ম্যাচ একটি একটি করে এগোনো এবং জেতা।”
অধিনায়কের কথারই প্রতিফলন পড়ল তামিম ইকবালের কণ্ঠে। এই ম্যাচ শেষে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করতে পারাও খুব খারাপ হবে না বাংলাদেশের জন্য। তবে তামিম জানালেন, দলের ভাবনায় এখনও শীর্ষ চার।
“এখনও সুযোগ আছে। দলের সবাই একটি কথাই ভাবছে যে তিন ম্যাচ জিতলে একটি সুযোগ আসতে পারে। এখনও এই অবস্থাতেই আছি আমরা। কখনও যদি এরকম অবস্থা আসে যে কোনো সুযোগ আর নেই, তখন পঞ্চম স্থানের কথা ভাবব।”
বাংলাদেশের পরের ম্যাচ আগামি সোমবার, সাউথ্যাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত