শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৬ এএম
৪০ ওভার পর্যন্ত বাংলাদেশের বোলিং মোটামুটি ঠিক ছিল। এরপর তান্ডব চালিয়ে অস্ট্রেলিয়া গড়ে রানের পাহাড়। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, শেষ ১০ ওভারের বাজে বোলিং ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও হেরেছে ৪৮ রানে। ৩৮১ রান তাড়ায় ৮ উইকেটে মাশরাফির দল করে ৩৩৩। ছাড়িয়ে যায় এই আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা নিজেদের আগের সেরা ৬ উইকেটে ৩৩০ রান। অধিনায়ক জানান, বিশাল লক্ষ্য তাড়া করা সম্ভব, এই বিশ্বাস তাদের ছিল।
“ভালো একটা শুরু পেলে কি হতে পারে আপনি জানেন না। আমার মনে হয় আমরা ফিল্ডিংয়ে ৪০ থেকে ৫০ রান বেশি দিয়েছি, বিশেষ করে ৪০ ওভারের পর। তা না হলে লক্ষ্য তাড়াটা অন্যরকম হতো, ব্যাটসম্যানদের মাইন্ড সেটআপ অন্যরকম হতো। তবে ডেভিড ওয়ার্নার ও অস্ট্রেলিয়ার অন্য ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে।”
“আমরা যখন ব্যাটিং করি তখন মুশফিক, সাকিব, তামিম খুব ভালো করেছে। শেষের দিকে (মাহমুদউল্লাহ) রিয়াদ খুব ভালো ছিল। সৌম্যর রান আউটের পর সাকিব-তামিম দলকে এগিয়ে নিচ্ছিল ৩৮১ রান তাড়া করে জেতা অনেক কঠিন।”
৬ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। এই হারে শেষ চারের পথ অনেক কঠিন হয়ে গেল মাশরাফিদের।
“এখন প্রতি ম্যাচই জিতবে হবে, এরপরও অন্য ম্যাচের ফলের জন্য হয়তো অপেক্ষা করতে হবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব। এরপর দেখি কি হয়।”
বাংলাদেশ শেষ তিন ম্যাচে খেলবে যথাক্রমে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত