কোনোদিন তার মতো হতে পারবো না বালাম

bcv24 ডেস্ক    ১০:৫৫ পিএম, ২০১৯-০৪-১৩    584


কোনোদিন তার মতো হতে পারবো না বালাম

জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। অল্প সময়ে একক কণ্ঠশিল্পী হিসেবে অনেক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। তবে গত বেশ কয়েক বছর ধরে তেমন একটা নিয়মিত নন তিনি নতুন গানে। বেশ দীর্ঘ সময় পর পর গান প্রকাশ করেন। তবে সবাইকে চমকে দিয়ে সম্প্রতি এলআরবির জন্মদিনে ঘোষণা আসে বালাম যোগ দিচ্ছেন আইয়ুব বাচ্চুর এই ব্যান্ডটিতে। এখন থেকে প্রধান ভোকাল ও গিটারিস্ট হিসেবে তিনি এলআরবির সঙ্গে থাকবেন। বিষয়টি নিয়ে এলআরবি ভক্তদের মধ্যেও স্বস্তি আসে। এলআরবির দীর্ঘদিনের যাত্রাটা অব্যাহত থাকছে এর মাধ্যমে।

বালাম নিজেও এলআরবিতে যোগ দিয়ে বেশ আনন্দিত। আনন্দিত এলআরবির সদস্যরাও। সব মিলিয়ে বালাম এলআরবিকে নিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছেনই বলা চলে। এদিকে এরইমধ্যে এলআরবির সঙ্গে প্র্যাকটিস শুরু করেছেন বালাম। এলআরবির পাশাপাশি নিজের একক ক্যারিয়ারও অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন এ সংগীত তারকা। 

সব মিলিয়ে কেমন আছেন? 

বালাম উত্তরে বলেন, বেশ ভালো আছি। গান ও পরিবার নিয়েই আছি। এ দুটি বিষয়ের মাঝেই আমার সময় চলে যায়। এলআরবিতে যোগ দিয়েছেন। কেমন লাগছে? বালাম বলেন, এলআরবি। অনেক বড় একটি নাম। বাংলাদেশের ব্যান্ড সংগীতকে সামনে এগিয়ে নিয়ে যেতে এলআরবি অন্যতম ভূমিকা পালন করেছে। 

এলআরবি মানেই ছিলেন আইয়ুব বাচ্চু ভাই। তিনি আমাদের কিংবদন্তি। আমি একটি বিষয়ই বলতে চাই, বাচ্চু ভাইয়ের পরিবর্তে বালাম, এমনটা কেউ ভাববেন না। আমি এলআরবিকে সাপোর্ট দিতে চেষ্টা করবো। এর বেশি কিছু না। আর এ ক্ষেত্রে সবার ভালোবাসা ও সহযোগিতা চাই। 

আইয়ুব বাচ্চুর গান এখন আপনি নিজের কণ্ঠে তুলবেন। কেমন লাগছে বিষয়টি? 

বালাম উত্তরে বলেন, আমি এলআরবির গান শুনে বড় হয়েছি। ব্যান্ডটির গান আমি সে সময় থেকে গাওয়ার চেষ্টা করতাম। কিন্তু যার গান শুনে বড় হয়েছি। যার গিটার বাজানো দেখে মিউজিকে এসেছি তিনি আমাদের মাঝে নেই। এবার তার গান আমার গাইতে হবে। গিটার বাজাতে হবে। এটা বড় পাওয়ার সঙ্গে সঙ্গে চাপও বটে। কারণ আইয়ুব বাচ্চু তো আইয়ুব বাচ্চুই। আমি বালাম কোনদিন তার মতো হতে পারবো না। এটা সম্ভব না। আমি শুধুমাত্র ব্যান্ডটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবো। 

এলআরবিতে যোগ দেয়ার বিষয়টি কীভাবে আসলো? 

বালাম বলেন, অনেক দিন ধরেই এলআরবির সদস্যদের সঙ্গে আমার কথা চলছিল। অবশেষে ব্যান্ডটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। আমি এখন এলআরবির সদস্য। ভাবতে ভালো লাগছে। তবে অনেক দায়িত্বও কাঁধে রয়েছে। সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে চাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। 

আপনার একক ক্যারিয়ার কি চলবে? 

বালাম বলেন, এলআরবির সঙ্গে আমার সেভাবেই কথা হয়েছে। আমি এককভাবে এমনিতেও এখন গান কম করছি। এলআরবির পাশাপাশি আমার একক গান করাও চলবে। এ ক্ষেত্রে ব্যান্ডের সদস্যরাও আমাকে সহযোগিতা করবে। সব মিলিয়ে নতুন এই যাত্রা নিয়ে আমি খুব আনন্দিত ও এক্সাইটেড। 

এলআরবির কোন গান গুলো করবেন ঠিক করেছেন? 

বালাম বলেন, এলআরবির সব গানই আমার খুব পছন্দের। ব্যান্ডের সদস্যদের সঙ্গে বসে ঠিক করবো কোন গানগুলো নিয়মিত স্টেজে গাইবো। তবে ঘুমভাঙা শহরে, সেই তুমি, রুপালি গিটারসহ বেশ কিছু গান আছে যেগুলো কণ্ঠে তুলতে চাই। আশা করছি খুব ভালো কিছুই হবে। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত