শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৫ এএম
পঞ্চম ওভারেই আউট ডেভিড ওয়ার্নার। অ্যারন ফিঞ্চ তাই শট খেলায় সাবধানী। তিনে নামা ব্যাটসম্যানও ভাবছেন অনেক কিছু! নাহ, এমন কিছু ম্যাচে হয়নি। তবে হতে পারত অনায়াসেই, যদি ওয়ার্নারের দেওয়া সুযোগ নেওয়া যেত। ম্যাচ শেষে সেটি পোড়াচ্ছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
মাশরাফির বলেই ১০ রানে পয়েন্টে সাব্বির রহমানের কাছে ক্যাচ দিয়ে বেঁচে যান ওয়ার্নার। সাব্বিরের সামনে সুযোগ এসেছিল ৭০ রানে ওয়ার্নারকে রান আউট করারও। সেই ওয়ার্নার শেষ আউট হয়েছেন ৪৫তম ওভারে। নামের পাশে তখন ১৪৭ বলে ১৬৬ রান!
ম্যাচ শেষে পারফরম্যান্সের কাঁটাছেড়ায় অধিনায়ক আক্ষেপ করলেন, সুযোগ হাতছাড়া করায়।
“কিছু সুযোগ আমরা সৃষ্টি করতে পেরেছিলাম। এই ধরনের ম্যাচে ওসব সুযোগ নিতেই হবে। বরং হাফচান্সগুলোও ফুল করে নিতে হয়। ওই সুযোগ নিতে পারলে হয়তো অন্যরকম কিছু হতে পারত। ডেভিড ওয়ার্নার পরে দেড়শর বেশি রান করেছে আরও।”
ক্যাচ ও রান আউটের সুযোগ হাতছাড়া করা ছাড়াও এ দিন দলের ফিল্ডিং ছিল বেশ বাজে। এজন্যও বাড়তি রান গুনতে হয়েছে বেশ কিছু।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত