রোনালদোকে সহযোগিতা করতে চান সাররি

bcv24 ডেস্ক    ০৯:৪৬ পিএম, ২০১৯-০৬-২১    672


রোনালদোকে সহযোগিতা করতে চান সাররি

ইতালিতে ফিরে ইউভেন্তুসের কোচের দায়িত্ব পাওয়াটাকে ক্যারিয়ারের ‘সবচেয়ে বড় অর্জন’ হিসেবে দেখছেন মাওরিসিও সাররি। জানিয়েছেন, আরও রেকর্ড গড়তে সহযোগিতা করতে চান ক্রিস্তিয়ানো রোনালদোকে।

মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি মৌসুম শেষে চলে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর তিন বছরের চুক্তিতে সাররিকে দায়িত্ব দেয় ইউভেন্তুস। নাপোলি ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসির দায়িত্ব নেওয়া সাররি ইউভেন্তুসের কোচ হয়ে ফের ইতালিতে ফিরলেন।

তিন বছর নাপোলির কোচ হিসেবে ইউভেন্তুসকে সবসময় হারানোর চিন্তা করতেন বলেও জানান সর্বশেষ চেলসির হয়ে ইউরোপা লিগের শিরোপা জেতা সাররি।

“আমার লম্বা ক্যারিয়ারে এটি (ইউভেন্তুসের কোচ হওয়া) সবচেয়ে বড় অর্জন। নাপোলিতে থাকতে আমি নিজের সবটুকু দিয়েছিলাম। এরপর সিদ্ধান্ত নিলাম প্রিমিয়ার লিগে দারুণ অভিজ্ঞতা নেওয়ার।”

“নাপোলিতে থাকা তিন বছরে আমি প্রতিদিন ঘুম থেকে জেগে উঠতাম ইউভেন্তুসকে হারানোর চিন্তা নিয়ে। কারণ তারা ছিল জয়ী দল।”

এখন ইউভেন্তুসের কোচ হিসেবে নিজের সেরাটা দিতে চান সাররি।

“এ মুহূর্তে ইউভেন্তুস ইতালির সেরা দল এবং তারা আমাকে ইতালিতে ফেরার সুযোগ দিয়েছে। এখন আমি এই দলের হয়ে সবটুকু দিব।”

সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো এখন সাররির শিষ্য। পাওলো দিবালা, দলগাস কস্তার মতো তারকাও আছে দলে। ইটালিয়ান কোচ জানালেন রেকর্ড ভাঙতে রোনালদোকে সাহায্য করতে চাওয়ার কথা।

“রোনালদো, দিবালা, কস্তা-পার্থক্য গড়ে দেওয়ার মতো মেধাবী এই তারকাদের নিয়ে আপনাকে শুরু করতে হবে এবং তাদেরকে ঘিরে দল গড়তে হবে।”

“দিবালা বা রোনালদোর মতো মানসম্পন্ন খেলোয়াড় দলে থাকলে তারা যে কোনো ভূমিকায় খেলতে পারে। কেবল তাদের ভূমিকাটা কি রকম হবে তাতে বদল আনা যায়।”

“রোনালদোকে কোচিং করানো আমার ক্যারিয়ারের আরেকটি ধাপ হবে। আরও নতুন কিছু রেকর্ড ভাঙতে আমি তাকে সাহায্য করতে চাই।”



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত